নরম পরোটা বানানোর আসল রহস্য জানেন? এই উপাদানটি ব্যবহার করলেই মিলবে দারুণ ফল

Published on:

Published on:

Cooking Tips restaurant-style parathas with a few simple tricks
Follow

বাংলা হান্ট ডেস্ক: পরোটা খেতে ভালোবাসে না এমন মানুষ আপনি খুবই কম পাবেন। সেই সকালবেলার জলখাবারই হোক অথবা রাতের ডিনার গরম পরোটা স্বাদই আলাদা হয়। আর পরোটার সঙ্গে যদি আলুর দম অথবা কষা মাংসের সঙ্গে গরম পরোটা একেবারে জমে যায়। তবে অনেক সময় ঠান্ডা হয়ে গেলে পরোটা শক্ত হয়ে যায়। কিন্তু আজকে প্রতিবেদনে রইল কিভাবে আপনি একেবারে দোকানের মতন নরম পরোটা বানাতে পারবেন বাড়িতেই জেনে নিন (Cooking Tips)।

অল্প কৌশলেই রেস্তোরাঁর মতো পরোটা রইল সহজ টিপস (Cooking Tips)

প্রথমে গরম জল দিয়ে আটা বা ময়দা মাখা উচিত। বিশেষজ্ঞদের মতে পরোটা নরম করার সব থেকে গোপন মন্ত্র হল ঈষদুষ্ণ গরম জল। ময়দা মাখানোর সময় হালকা গরম জল ব্যবহার করলে মন্দটি অত্যন্ত নরম হয় এবং দীর্ঘক্ষণ পরোটাকে নরম রাখতে সাহায্য করে। অথবা আপনি জলের পরিবর্তে অল্প গরম দুধ ব্যবহার করতে পারেন। এতে স্বাদও ভালো হবে পাশাপাশি নরম ভাবটাও থাকবে (Cooking Tips)।

Cooking Tips restaurant-style parathas with a few simple tricks

আরও পড়ুন: যাত্রীদের জন্য বড় আপডেট! রাজ্যে শুরু হল আরও ৫টি সরকারি বাস পরিষেবা

অপরদিকে ময়ানের মধ্যে সঠিক পরিমাণে ময়দা অথবা নুন এবং চিনি পর্যাপ্ত পরিমাণে না থাকলে তাহলে পরে অনেক সময় পরোটা শক্ত হয়ে যায়। শুকনো ময়দায় তেল ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে জল দিতে হবে। এতে পরোটার ভেতরটা খাস তাও নরম দুটোই হবে।

এছাড়াও, তাড়াহুড়ো করে ময়দা মেখেই সঙ্গে সঙ্গে পরোটা বেলতে শুরু করবেন না। মাখানো মণ্ডটির গায়ে সামান্য তেল বা ভিজে কাপড় জড়িয়ে অন্তত ৩০ মিনিট রেখে দিন। এতে গ্লুটেন রিলিজ করে এবং পরোটা বেলার সময় ফেটে যায় না, ভাজার পর হয় মাখনের মতো নরম।

বেলার কৌশল পরোটা খুব বেশি পাতলা করে বেললে ভাজার সময় তা পাপড়ের মতো শক্ত হয়ে যেতে পারে। আবার খুব মোটা হলে ভেতরে কাঁচা থেকে যায়। তাই মাঝারি পুরুত্ব বজায় রাখুন। লেচি বেলার সময় মাঝে একটু তেল বা ঘি এবং সামান্য শুকনো ময়দা ছড়িয়ে ভাঁজ করুন। এতে পরোটার পরতে পরতে লেয়ার তৈরি হবে, যা নরম ভাব বজায় রাখতে সাহায্য করে (Cooking Tips)।