বাংলাহান্ট ডেস্ক : কৃষকদের জন্য কেন্দ্রীয় সরকারের কিষাণ সম্মান নিধি (PM Kisan Yojana) প্রকল্প রয়েছে। এই প্রকল্পের আওতায় বছরে ৩ টি কিস্তিতে ২০০০ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয় কৃষকদের। কিছুদিন আগেই এই প্রকল্পের ২৩ তম কিস্তির টাকা পেয়েছেন কৃষকরা। এবার পালা ২৪ তম কিস্তির। কবে ঢুকবে এই টাকা?
কবে ঢুকবে পিএম কিষাণের (PM Kisan Yojana) টাকা?
সাধারণত চার মাস অন্তর পিএম কিষাণ যোজনার টাকা প্রকাশ করা হয়। ২০ জুন প্রকাশ করা হয়েছিল ২৩ তম কিস্তির টাকা। আগামী অক্টোবরে হবে ৪ মাস। সেই হিসেবে পরবর্তী কিস্তির টাকা অক্টোবরে প্রকাশ করা হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও সরকারি ঘোষণা করা হয়নি।

কীভাবে দেখবেন স্ট্যাটাস: ২৪ তম কিস্তির টাকা পাবেন কিনা তা খুব সহজেই অনলাইনে দেখে নিতে পারবেন। এর জন্য প্রথমেই যান অফিশিয়াল পিএম কিষাণ যোজনার ওয়েবসাইট pmkisan.gov.in এ। এরপর হোমপেজে Beneficiary Status অপশনে ক্লিক করলে নতুন একটি পেজ খুলবে। সেখানে আধার নম্বর, মোবাইল নম্বর বা রেজিস্ট্রেশন নম্বর লিখুন। এরপর ক্যাপচা দিয়ে Get Data অপশনে ক্লিক করলেই অ্যাকাউন্ট ও পেমেন্ট সংক্রান্ত সমস্ত তথ্য দেখিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন : ভিড় সামলাতে বিশেষ উদ্যোগ, পুরী পর্যন্ত স্পেশ্যাল ট্রেন রেলের
করে রাখুন ই কেওয়াইসি: উল্লেখ্য, eKYC যদি করা না থাকে তবে আটকে যেতে পারে কিষাণ যোজনার (PM Kisan Yojana) টাকা। এই প্রকল্পের সুবিধাভোগীদের জন্য eKYC বাধ্যতামূলক করেছে সরকার। যারা এখনও এই প্রক্রিয়া সম্পূর্ণ করেননি তাদের পরবর্তী কিস্তির টাকা আটকে যেতে পারে। কীভাবে করতে হবে eKYC?
আরও পড়ুন : ট্রেনের ভাড়ায় ৭৫ শতাংশ পর্যন্ত ছাড়! কারা পাবেন? রেলের এই নিয়ম জেনে রাখুন
eKYC করার জন্য কোথাও ছোটাছুটি করার প্রয়োজন নেই। বাড়িতে বসেও তা করা সম্ভব। মোবাইল নম্বর আধারের সঙ্গে সংযুক্ত থাকলে অনলাইনে eKYC করা সম্ভব। এর জন্য প্রথমে পিএম কিষাণ (PM Kisan Yojana) এর অফিশিয়াল পোর্টালে যেতে হবে। এরপর eKYC অপশনে ক্লিক করতে হবে। সেখানে আধার নম্বর দিলে আধারের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বরে ওটিপি আসবে। সেই ওটিপি দিয়ে যাচাই করলেই eKYC সম্পূর্ণ হবে।













