বাংলা হান্ট ডেস্ক: একঘেয়ে ডিমের কারি খেয়ে মুখে চর পড়েছে। নতুনত্ব কিছু ট্রাই করতে চাইলে এবার রান্না করতে পারেন ডিমের ভাপা। এটি ট্রাই করতে খুব কম সময়ে আপনি বানিয়ে ফেলতে পারবেন। দেখে নিন কীভাবে বানাবেন আজকের এই রেসিপিটি বানান। রইল রেসিপি (Recipe)।
অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু ডিমের ভাপা (Recipe)
হঠাৎ করে বাড়িতে অতিথি চলে আসলে তাদেরকে অল্প সময়ের মধ্যে নতুনত্ব কোন খাবার খাওয়াতে চাইলে বানাতে পারেন আজকের এই রেসিপিটি। ঝটপট দেখে নিন কিভাবে ডিম দিয়ে বানাতে পারবেন ভাপা এই সুস্বাদু পদটি। প্রণালী রইল (Recipe)।

আরও পড়ুন: সুখবর মধ্যবিত্তের জন্য! হু হু করে কমল সোনার দাম, জানুন আজকের লেটেস্ট রেট
উপকরণ:
সেদ্ধ করা ডিম: ৪টে
নারকেল কোরা: ৪ টেবিল চামচ
লঙ্কা গুঁড়ো: স্বাদ অনুযায়ী
স্লাইস করা টম্যাটো (ছোট): ১টি
ধনেপাতা কুচি: ১ চা চা্মচ
সর্ষের তেল: ৩ টেবিল চামচ
ফেটানো টক দই: ৩ টেবিল চামচ
সর্ষে বাটা: দুই টেবিল চামচ
কাঁচালঙ্কা বাটা: স্বাদ অনুযায়ী
হলুদ গুঁড়ো: ১ চা চামচ
নুন: স্বাদ মতো
চিনি: ১ চা চামচ
চেরা কাঁচা লঙ্কা: সাজানো জন্য
প্রণালী: প্রথমে ডিমগুলো ভালো করে সেদ্ধ করে নিন। এরপর ধনে পাতা ও চেরা কাঁচা লঙ্কা আলাদা করে রাখুন। সেদ্ধ ডিমের গায়ে ছুরি দিয়ে কতগুলো অংশ চিরে দিন হালকা করে। এতে মশলা ভাল করে ভিতরে ঢোকে। ধনে পাতা ও চেরা কাঁচা লঙ্কা বাদে সব উপাদান একটি বাটিতে মিশিয়ে নিন। মশলা সমেত ডিম দিন যোগ করুন চার ভাগের এক ভাগ কাপের জল। এর পর তেল-মশলায় মাখামাখি হয়ে যখন ডিমের রং লালচে হয়ে আসবে, তখন উপর থেকে ধনেপাতা দিয়ে গরম গরম পরিবেশন করুন (Recipe)।













