বাংলা হান্ট ডেস্কঃ রেশন (Ration) ব্যবস্থার উপর নির্ভরশীল পশ্চিমবঙ্গ সহ সারা দেশের কোটি কোটি মানুষ। প্রত্যেক মাসে এখান থেকে যে খাদ্যসামগ্রী পাওয়া যায় তা দিয়ে সংসার চলে অনেকের। এবার সেই রেশন কার্ড (Ration Card) হোল্ডারদের জন্যই খারাপ খবর। কারণ জানা গিয়েছে, বাতিল হতে পারে রাজ্যের আরও রেশন কার্ড।
কাদের রেশন কার্ড বাতিল হতে পারে? | (Ration Card)
রেশন পাওয়ার যোগ্য নন, অথচ মাসে মাসে রেশন থেকে চাল, গম নিচ্ছেন এমন গ্রাহকদের চিহ্নিত করতে উঠেপড়ে লেগেছে সরকার। ইতিমধ্যেই সারা দেশের প্রায় ৬ কোটি রেশন কার্ড বাতিল করার জন্য রাজ্যগুলিকে সুপারিশ করেছে কেন্দ্র। ইতিমধ্যেই সেই প্রক্রিয়া শুরু হয়েছে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, এখনও আরও অনেক কার্ড বাতিল করা হতে পারে।
আরও পড়ুনঃ শিশুদের নিরাপত্তায় বড় পদক্ষেপ! স্কুল-কলেজে আসছে Comprehensive Sex Education, কী থাকবে পাঠে?
কেন্দ্রীয় সরকার জানিয়েছে, বিনামূল্যে রেশন পাওয়ার যোগ্য নন এমন প্রায় ৬ কোটি রেশন গ্রাহকদের চিহ্নিত করা হয়েছে। তাঁদের মধ্যে কেউ মৃত, কারও আধার কার্ড বাতিল হয়ে গিয়েছে, কারও আবার বছরে নূন্যতম আয় ৬ লক্ষ টাকা।
কেন্দ্রের সুপারিশ মতো ইতিমধ্যেই সারা দেশের প্রায় ৬ কোটি গ্রাহকের রেশন কার্ড বাতিল করার প্রক্রিয়া শুরু হয়েছে। এর পাশাপাশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী, পেনশনার, EPF-এ যুক্ত কর্মচারী, চারচাকা ও ভারী বাণিজ্যিক গাড়ির মালিক রেশন কার্ড হোল্ডার আছেন কিনা সেইসব তথ্যও চাওয়া হচ্ছে। একইসঙ্গে এসআইআর প্রক্রিয়ায় যেসব ভোটারদের নাম বাদ গিয়েছে তাঁদের নামও জোগাড় করা হচ্ছে।

রিপোর্ট বলছে, এইসব রেশন কার্ড হোল্ডারদের নাম একবার খতিয়ে দেখা হবে। এরপর কার্ড বাতিল করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে সরকার। সেক্ষেত্রে আরও অনেক রেশন কার্ড বাতিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে কেন্দ্রীয় সরকার সারা দেশের যে ৬ কোটি রেশন কার্ড বাতিলের সুপারিশ করেছে, এর মধ্যে পশ্চিমবঙ্গের প্রায় সাড়ে ১৭ লক্ষ রয়েছে। বিশেষজ্ঞদের অনুমান, ভালো করে যাচাই করার পর এই নামগুলি বাতিল করা হতে পারে।













