১০ অগস্টের ডেডলাইন, জনস্বার্থ মামলায় কড়া নির্দেশ হাইকোর্টের, কী নিয়ে অভিযোগ?

Published on:

Published on:

calcutta high court(115)
Follow

বাংলাহান্ট ডেস্ক: ভুয়ো লটারির মামলায় (Fake Lottery Business Case) কড়া হাইকোর্ট (Calcutta High Court)। রাজ্যে দিন দিন রমরমিয়ে চলছে ভুয়ো লটারির কারবার। তাতে পুলিশ কী পদক্ষেপ করছে সেই উত্তর চাইল কলকাতা হাইকোর্ট। মামলা হয়েছিল হুগলি জেলায় ভুয়ো লটারির কারবার নিয়ে। সেই জনস্বার্থ মামলায় পুলিশকে রিপোর্ট দিতে বলল রাজ্যের সর্বোচ্চ আদালত।

পুলিশকে দ্রুত পদক্ষেপের নির্দেশ আদালতের | Calcutta High Court

এদিন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থ সারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে ভুয়ো লটারি সংক্রান্ত মামলাটি ওঠে। হুগলি জেলায় ভুয়ো লটারির ব্যবসায় সাধারণ মানুষ প্রতারণার স্বীকার হচ্ছেন, দাবি করে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন আইনজীবী পার্থ সারথি দাস। তার দাবি, লটারি সংস্থার অনুকরণ করে হুগলি জেলায় লটারির জাল টিকিট বিক্রি চলছে দেদারে। যার ফলে সাধারণ মানুষ প্রতারিত হচ্ছে। সেই মামলাতেই কড়া পদক্ষেপ হাইকোর্টের।

হাইকোর্ট জেলাশাসককে যত দ্রুত সম্ভব জেলার সমস্ত থানা যাতে প্রয়োজনীয় পদক্ষেপ করে, তা দেখার নির্দেশ দিয়েছে৷ ১০ অগস্টের মধ্যে জেলা পুলিশ সুপার ও চন্দননগর পুলিশ কমিশনারেটের ডিএসপিকে অবিলম্বে সংশ্লিষ্ট জেলার সমস্ত থানাকে প্রয়োজনীয় পদক্ষেপের জন্য নির্দেশ দিতে হুগলির জেলাশাসককে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি কী পদক্ষেপ করা হল, তা জানিয়ে বিস্তারিত রিপোর্টও তলব করেছে আদালত।

Calcutta High Court

আরও পড়ুন: অন্নপূর্ণা যোজনা পেতে এপিক নম্বর মাস্ট! না থাকলে আবেদন করা যাবে? জানালেন আধিকারিক

রাজ্যের আইনজীবী জানান, তদন্ত চলছে৷ তদন্ত করে চার্জশিট পেশ করেছে পুলিশ। গোঘাট থানা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে৷ তার থেকে বেআইনি লটারির নথি উদ্ধার হয়েছে বলে আদালতে জানায় রাজ্য। প্রসঙ্গত, গত ৪ জুলাই খাস কলকাতায় ভুয়ো লটারির টিকিট তৈরির কারখানার পুলিশের অ্যান্টি রাউডি স্কোয়াড অভিযান চালায়। মোট ৪ জনকে গ্রেফতারও করা হয়েছে গোটা ঘটনায়।