বাংলা হান্ট ডেস্কঃ দেখতে দেখতে বাঙালির উৎসবের দুর্গাপুজোর (Durgapuja) মাস ঘনিয়ে আসছে। এই সময় গোটা রাজ্য জুড়েই সাজসাজ রব আর সাথে প্যান্ডেল হপিং। কিন্তু এবছর ক্ষমতার হাতবদলের পর কিভাবে হবে কলকাতার নামকরা কি সমস্ত পুজোগুলির?
কলেজ স্কোয়ার বা কোনো পুজোর সাথেই যুক্ত থাকছেন না শমীক ভট্টাচার্য
আসলে মমতার আমলে সরকারের তরফ থেকে দুর্গাপুজোর জন্য ১,১০,০০০ টাকা বরাদ্দ করেছিল। কিন্তু এবছর কি সেটা পাওয়া যাবে? কিংবা বড় বড় বেশ কিছু পুজো রয়েছে যার সাথে নেতা মন্ত্রীরা যুক্ত ছিলেন। এবার সেই পুজোর ভবিষ্যৎই বা কি? এই সমস্ত প্রশ্নের সাফ জবাব দিলেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)। জানিয়ে দিলেন এবছর কোনো পুজো কমিটির সভাপতি হচ্ছেন না তিনি।
পুজোয় এদিন সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করে শমীক ভট্টাচার্য বুঝিয়ে দিয়েছেন যে, পুজোয় কোনো রাজনৈতিক দখলদারি মোটেই বরদাস্ত হবে না। বিগত মমতা সরকারের সময় অভিযোগ ছিল, পুজোর এতে কোনো নেতার নাম না থাকলে মিলত না অনুমোদন। মাঝে কলেজ স্কোয়্যারের এবার সেই কলঙ্ক ঘোচাতে ও আরও স্বচ্ছতা আনতে মানুষের উৎসব সাধারণ মানুষের জন্যই হোক বলে জানান।
আরও পড়ুনঃ ‘সব কংক্রিটের জঙ্গল হয়ে গেছে’, অরণ্য সপ্তাহে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
শমীক ভট্টাচার্য লিখছেন, কলেজ স্কোয়্যারের পুজোর সভাপতি আমি হব না। শুধুমাত্র এই পুজো নয়, রাজ্যের কোনো দুর্গাপুজোরই সভাপতি আমি হবে না। তবে খুঁটি পুজোর জন্য যে আমন্ত্রণ জানানো হয়েচিল সেটি রক্ষা করবেন তিনি। তাঁর মতে, পুজো কমিটি থেকে ক্লাব বিজেপি এসব করে না, একইসাথে দলের নেতাদের উদ্দেশ্যেও বিশেষ বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।
তিনি লেখেন, একজন বিধায়ক বা মন্ত্রী নিজের এলাকার পুজো কমিটির সদস্য বা সভাপতি হতেই পারেন। এটা তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। কিন্তু পুজোর সময় যে একাধিক পুজোর দায়িত্ব রাজনৈতিক ব্যক্তিরা বা বিধায়ক-সাংসদেরা নিজেরা তুলে নেবেন এমনটা চলবে না। মূলত পুজো কমিটির স্বাধীনতা বজায় ও সার্বজনীনতা বজায় রাখার জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।
প্রসঙ্গত, কলকাতার একটি অত্যন্ত জনপ্রিয় দুর্গাপুজোর আয়োজক সুরুচি সংঘ। এবছর ভোটের পর উত্তর দমদমের বিজেপি বিধায়ক সৌরভ শিকদারকেই নতুন সম্পাদক করা হয়েছে। এছাড়া অরূপ বিশ্বাসকে কমিটি থেকে বাদ দেওয়াও হয়েছে। কারণ তাঁর মতে, দুর্গাপুজোর সর্বজনের কোনো রাজনৈতিক দল বা ব্যত্যাক্তিত্বের লাইন নয়।













