বাংলাহান্ট ডেস্ক : আরও কড়া হচ্ছে রেলের (Indian Railways) নিয়ম। পাবলিক ট্রাস্ট অ্যাক্ট ২০২৬, রেলওয়েজ অ্যাক্ট ১৯৮৯ এ সংশোধন করা হয়েছে। টিকিট জালিয়াতি থেকে অননুমোদিত প্রবেশ সহ ছোটখাটো অপরাধের জন্যও ফৌজদারি মামলার বদলে এখন আর্থিক জরিমানা করা হচ্ছে। আইন আদালতের ঝক্কি এড়াতে ঘটনাস্থলেই জরিমানা পরিশোধ করতে পারবেন যাত্রীরা।
বদলানো হয়েছে রেলের (Indian Railways) নিয়ম
যাত্রীদের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রেলের তরফে। আইনের নতুন সংশোধনী অনুযায়ী, যাত্রীদের সুবিধার্থে এবং সুষ্ঠু বিচার ব্যবস্থার জন্য কিছু ছোটখাটো অপরাধকে ফৌজদারি মামলার আওতা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। শুধুমাত্র আর্থিক জরিমানার আওতায় আনা হয়েছে সেগুলিকে।

কী বলছে নতুন নিয়ম: নতুন সংশোধিত নিয়ম অনুযায়ী, অভিযুক্ত যদি ঘটনাস্থলেই জরিমানা পরিশোধ করে দেন, তবে তার আদালতে যাওয়া আটকানো যেতে পারে। তবে জরিমানা যদি পরিশোধ না করা হয় তবে উপযুক্ত আদালতে মামলার নিস্পত্তি হবে। বারবার একই অপরাধ করলে অবশ্য কারাদণ্ড সহ কঠোর শাস্তি হতে পারে। টিকিট জালিয়াতিতে ১৩৭ ধারার আওতায় নির্ধারিত ভাড়ার অতিরিক্ত চার্জ লাগবে। ধার ১৩৮ এর আওতায় অননুমোদিত ভ্রমণের জন্য অতিরিক্ত ফি লাগবে। ট্রান্সফার টিকিটে ভ্রমণ করলে ধারা ১৪২ অনুযায়ী, নির্ধারিত ভাড়া এবং অতিরিক্ত চার্জ প্রযোজ্য হবে।
আরও পড়ুন : মাথায় উঠবে ‘রাজমুকুট’, দিঘায় জগন্নাথের জন্য পুরী থেকে আসছে বিশেষ উপহার
দিতে হবে জরিমানা: বিনা অনুমতিতে হকারি করা রেলের (Indian Railways) নিয়ম বিরুদ্ধ। জন বিশ্বাস আইন ২০২৬ অনুযায়ী, এবার থেকে ট্রেনে বিনা লাইসেন্সে হকারি করলে ২০০০ টাকা করে জরিমানা করা হবে। জরিমানা দিতে না চাইলে তিন মাস পর্যন্ত কারাদণ্ড থেকে ৫০০০ টাকা পর্যন্ত জরিমানাও হতে পারে। ট্রেনে ভিক্ষাবৃত্তিও পুরোপুরি নিষিদ্ধ। দূরপাল্লা বা লোকাল ট্রেনে কেউ ভিক্ষা করতে গিয়ে ধরা পড়লে ২০০০ টাকা জরিমানা হতে পারে। পাশাপাশি তাকে ট্রেন থেকে নামিয়েও দেওয়া হতে পারে। কেউ যদি সেই জরিমানা দিতে না চান, তবে রেলওয়েজ অ্যাক্টের ১৪৪(২) ধারায় ৩ মাসের জেল থেকে ৫০০০ টাকা জরিমানা বা দুই শাস্তিই হতে পারে।
আরও পড়ুন : ট্রেন্ডে ভেসে রোজ ওটস খাচ্ছেন? শরীরে কী হচ্ছে জানেন?
সংরক্ষিত কামরায় অননুমোদিত প্রবেশে ২০০০ টাকা জরিমানা, সংরক্ষিত বার্থ খালি না করলে ১০০০ টাকা জরিমানা, রেলপথের ট্রাফিক নির্দেশ অমান্য করলে ৫০০ টাকা জরিমানা হতে পারে। এমনকি মহিলা কামরায় ভুল করেও কোনও পুরুষ যাত্রী উঠে পড়লে ২৫০০ টাকার মোটা জরিমানা হবে। এছাড়াও ভুল পণ্য বহন, বিপজ্জনক বা নিষিদ্ধ পণ্য বহন, রেলের সম্পত্তি বা নোটিশ বোর্ড বিকৃত করা, ট্রেনে ধূমপানের ক্ষেত্রেও ২০০০ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত ফি দিতে হবে।













