সমগ্র বিশ্ব তাকিয়ে ভারতের দিকে! এই প্রথম ৪০ টিরও বেশি দেশের সঙ্গে মেগা মহড়া ভারতীয় নৌবাহিনীর

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ভারত মহাসাগরীয় অঞ্চলে সামুদ্রিক নিরাপত্তা ও অংশীদারিত্ব জোরদার করার লক্ষ্যে চলতি মাসে একটি মাল্টিন্যাশনাল এক্সারসাইজ তথা মহড়া সম্পন্ন হতে চলেছে। ভারতীয় নৌবাহিনী (Indian Navy) আগামী ২০ থেকে ২৩ জুলাই পর্যন্ত কোচির সাউদার্ন নেভাল কমান্ডে ‘অপারেশন সাউদার্ন রেডিনেস ২৬-২’ পরিচালনা করবে। এই ৪ দিনব্যাপী মাল্টিন্যাশনাল ট্রেনিং প্রোগ্রাম ভারতীয় নৌবাহিনীর নেতৃত্বাধীন কম্বাইন্ড টাস্ক ফোর্স (Combined Task Force)-১৫৪ (CTF-১৫৪)-র তত্ত্বাবধানে পরিচালিত হবে। এই টাস্ক ফোর্সটি হল কম্বাইন্ড মেরিটাইম ফোর্সেজ (Combined Maritime Forces, CMF)-এর ট্রেনিং টাস্ক গ্রুপ।

এই প্রথম ৪০ টিরও বেশি দেশের সঙ্গে মেগা মহড়া ভারতীয় নৌবাহিনীর (Indian Navy):

 

জানিয়ে রাখি যে, CMF অংশীদার দেশগুলির নৌ ও সামুদ্রিক নিরাপত্তা আধিকারিকরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। এর উদ্দেশ্য হল সামুদ্রিক নিরাপত্তা বিষয়ক অভিজ্ঞতা বিনিময়, ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান এবং বিভিন্ন দেশের সেরা কর্মপন্থা আদান-প্রদান করা। এতে হাতে-কলমে পড়াশোনার পাশাপাশি আধুনিক সিমুলেটরে এবং সমুদ্রে ব্যবহারিক প্রশিক্ষণও দেওয়া হবে। এছাড়াও, সামুদ্রিক আইন থেকে শুরু করে সামুদ্রিক এলাকা পর্যবেক্ষণ, তথ্য আদান-প্রদান ব্যবস্থা, মাদক পাচার প্রতিরোধের পদ্ধতি, নিরাপত্তা ব্যবস্থা এবং বিভিন্ন ধরণের হুমকি মোকাবিলার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এই মহড়ার মাধ্যমে ভারতীয় নৌবাহিনী তাদের আধুনিক প্রশিক্ষণ সুবিধা, অত্যাধুনিক সিমুলেটর, আধুনিক প্রশিক্ষণ ব্যবস্থা এবং পেশাদার দক্ষতাও প্রদর্শন করবে।


Indian Navy conducts mega exercise with over 40 countries.

CMF কী: উল্লেখ্য যে, কম্বাইন্ড মেরিটাইম ফোর্সেস তথা CMF হল বিশ্বের বৃহত্তম বহুজাতিক নৌ অংশীদারিত্ব। এর সদর দফতর বাহরিনে অবস্থিত এবং এটি ৪৭ টি দেশ নিয়ে গঠিত। সংস্থাটি প্রায় ৩২ লক্ষ বর্গমাইল আন্তর্জাতিক জলসীমা জুড়ে নিরাপত্তা, স্থিতিশীলতা এবং নিরাপদ সামুদ্রিক বাণিজ্য নিশ্চিত করার জন্য কাজ করে। এই জলসীমার মধ্য দিয়ে বিশ্বের একাধিক গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথ অতিক্রম করে।

আরও পড়ুন: সুখবর! এবার এইসব কেনাকাটায় দিতে হবে না বেশি ট্যাক্স, বড় পদক্ষেপ আয়কর দফতরের

CMF তার ৫ টি কম্বাইন্ড টাস্ক ফোর্স: CTF-১৫০, CTF-১৫১, CTF-১৫২, CTF-১৫৩ এবং CTF-১৫৪-র মাধ্যমে সামুদ্রিক নিরাপত্তা অভিযান, জলদস্যুতা বিরোধী অভিযান, তথ্য আদান-প্রদান, প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধি প্রদান করে। ভারত ২০২২ সালে CMF-এর সহযোগী অংশীদার এবং ২০২৩ সালে পূর্ণ সদস্য হয়। এদিকে, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ভারতের ভূমিকা এক নতুন মাত্রা লাভ করে। ওই সময়ে ভারতীয় নৌবাহিনী প্রথমবারের মতো একটি CMF টাস্ক ফোর্সের কমান্ড গ্রহণ করে। কমোডর মিলিন্দ এম. মোকাশী CTF-১৫৪-এর কমান্ডার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

আরও পড়ুন: TCS ও Google-এর বড় চমক! কলকাতায় লঞ্চ হল Gemini Experience Center, মিলবে কী কী সুবিধা?

ওই প্রথম ভারতীয় নৌবাহিনী CMF-এর কোনও টাস্ক ফোর্সের নেতৃত্ব দেয়। CTF-১৫৪-র কমান্ড গ্রহণের পর, ভারতীয় নৌবাহিনী আঞ্চলিক নিরাপত্তা চ্যালেঞ্জ সত্ত্বেও তাদের প্রশিক্ষণ কর্মসূচি অব্যাহত রেখেছে।