বাংলা হান্ট ডেস্ক: ভারতের নাগরিক জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে আধার কার্ড (Aadhaar Card)। পরিচয় প্রমাণ থেকে শুরু করে ঠিকানা, ব্যাংকিং পরিষেবা, সরকারি প্রকল্প, স্কুল-কলেজে ভর্তি কিংবা চাকরি সবক্ষেত্রেই আধার প্রয়োজনীয়। বর্তমান সময়ে দাঁড়িয়ে আধার কার্ড (Aadhaar Card) শুধুমাত্র পরিচয় পত্র নয়। এছাড়াও এটি প্রতিটি ভারতীয় নাগরিকের দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। পাশাপাশি সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার থেকে শুরু করে স্কুলে ভর্তি করা। অথবা ব্যাংকের একাউন্ট খোলা এবং সিম কার্ড কেনা সবকিছুর ক্ষেত্রে আধার কার্ডের গুরুত্ব অপরিসীম।
৪ কোটি মানুষের ভরসা আধার অ্যাপ জানুন কারণ (Aadhaar Card)
ব্যাংকের একাউন্ট খোলা এবং সিম কার্ড কেনা সবকিছুর ক্ষেত্রে আধার কার্ডের গুরুত্ব অপরিসীম। তবে অনেক সময় জীবিকা নির্বাহ করার জন্য আমাদের বাসস্থান পরিবর্তন করতে হয়। তবে এবার আধার কার্ড আপডেটের জন্য ভারতে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া তরফ থেকে বেশ কিছু নিয়মের পরিবর্তন করা হচ্ছে (Aadhaar Card)।

আরও পড়ুন: যৌথ পরিবারের রেশন কার্ড বাতিল হচ্ছে? অভিযোগ তুলে সরব রেশন ডিলাররা
আধার অ্যাপের মাধ্যমে সবচেয়ে বেশি সাড়া পাওয়া গিয়েছে মোবাইল নম্বর আপডেটের ক্ষেত্রে। প্রায় ৪৯ লক্ষ নাগরিক এই অ্যাপের মাধ্যমে আধার কার্ডের সঙ্গে যুক্ত তাঁদের মোবাইল নম্বর পরিবর্তন বা আপডেট করেছেন।
অ্যাপের মাধ্যমে থেকে এ পর্যন্ত প্রায় ১১.৬৫ লক্ষ মানুষ ঘরে বসেই তাঁদের আধার কার্ডে দেওয়া ঠিকানা সংশোধন করেছেন। নিরাপত্তার দিক থেকেও বহু নাগরিক এই অ্যাপের উপর ভরসা রাখছেন।
গত ১ জুলাই থেকে আধার অ্যাপে ইমেল আইডি সংযুক্ত বা আপডেট করার নতুন পরিষেবাও চালু করা হয়েছে। ইতিমধ্যে এই সুবিধা নিয়েছেন প্রায় ১২.৫ লক্ষ মানুষ। নাগরিকদের সঙ্গে ডিজিটাল যোগাযোগ আরও জোরদার করতে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রক অন্য একটি বড় ঘোষণাও করেছে ( Aadhaar Card)।













