Durga Puja 2026 Live Updates

আজকের রাশিফল ২৫ অক্টোবর, লক্ষ্মীপুজোর দিনে বাড়ি-গাড়ি কেনার সুযোগ এই ছয় রাশির

Published on:

Published on:

Ajker rashifal todays horoscope 25 October 2026.
Follow

বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।

দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal):

মেষ রাশি: আপনি আজ একজন আধ্যাত্মিক ব্যক্তির কাছ থেকে আশীর্বাদ লাভ করবেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। আপনার একটি অবাস্তব পরিকল্পনার কারণে আপনি আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। কোনও গোপন সম্পর্ক আজ আপনার সুনাম বিনষ্ট করতে পারে। তাই, এদিক থেকে অবশ্যই সতর্ক থাকুন। প্রত্যেকের সঙ্গে সংযত হয়ে কথা বলুন। আপনি আজ আপনার যোগ্যতার মাধ্যমে অনেকের কাছ থেকে প্রশংসা পাবেন। অর্ধাঙ্গিনীর শরীর খারাপ থাকার কারণে আপনি ব্যস্ত হতে পারেন।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে লাল রঙের চুড়ি এবং লাল রঙের কাপড় কন্যাদের দান করুন।

বৃষ রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। তাড়াহুড়ো করে আজ কোনও সিদ্ধান্ত গ্রহণ করবেন না। কোথাও অর্থ বিনিয়োগ করার আগে অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ অবশ্যই গ্রহণ করুন। পরিবারের সদস্যদের হাসিখুশি মনোভাব আজ বাড়ির পরিবেশ উজ্জ্বল করে তুলবে। কোথাও ভ্রমণের মাধ্যমে প্রেমঘটিত যোগাযোগ বৃদ্ধি পেতে পারে। বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির চেষ্টা করুন। শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে স্নান করার পর সাদা চন্দনের তিলক কপালে লাগান।

মিথুন রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। আপনি আজ আর্থিক লেনদেন এবং অর্থ সঞ্চয় করার দক্ষতা অর্জন করতে পারবেন। এগুলিকে সঠিকভাবে কাজে লাগালে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। আপনার আজ কোথাও আনন্দদায়ক সফরের সম্ভাবনা রয়েছে। বন্ধুদের সঙ্গে আপনি আজ একটি সিনেমা দেখতে পারেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে বাড়িতে একটি ফলের গাছ লাগান।

কর্কট রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনও কাজে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করুন। কোথাও কোনও সঙ্কটের মুহূর্তে আপনি আজ আত্মীয়দের কাছ থেকে সমর্থন পাবেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। এর ফলে আপনার মানসিক শান্তি বজায় থাকবে। আপনি আজ এমন একটি সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন যেখানে গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে আপনার যোগাযোগ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। আজকে শুরু হওয়া কোনও নির্মাণ কাজ প্রত্যাশা অনুযায়ী শেষ হবে। আপনি আজ রূপচর্চার ক্ষেত্রে অনেকটা সময় অতিবাহিত করতে পারেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে সারারাত জলে বার্লি ভিজিয়ে রেখে সকালে তা পশু-পাখিদের মধ্যে বিতরণ করুন।

সিংহ রাশি: শিশুদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। আপনি আজ অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। আপনি আজ পুরনো দিনের কিছু স্মৃতির রোমন্থন করতে পারেন। ভালোবাসার মানুষের সঙ্গে অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। বন্ধুদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে ঠান্ডা মাথায় সেটি সমাধানের চেষ্টা করুন।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে অবশ্যই একটি গোশালায় ১.২৫ কেজি বার্লি দান করুন। এটি আপনার উপকারে আসবে।

কন্যা রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। গৃহপ্রবেশের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। প্রেমের জন্য দিনটি খুব একটা খারাপ নয়। আপনি আজ একাধিক সমস্যার সম্মুখীন হতে পারেন। অবিলম্বে সেগুলির দিকে নজর দিন। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। কোনও অপ্রয়োজনীয় কাজ করা থেকে বিরত থাকুন। আপনার মেজাজ আজ সারাদিন ধরে ভালো থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে ত্রিফলা বা ৩ টি জড়িবুটির সংমিশ্রণ প্রতিদিন সেবন করুন।

Ajker rashifal todays horoscope 25 October 2026.

তুলা রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। এই রাশির ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। কারণ, তাঁরা লাভের সম্মুখীন হতে পারেন। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। আপনি আজ অবসর সময়ে কোনও ধর্মীয় কাজ করতে পারেন। আজ নিজে থেকে কোনও বিতর্কে জড়িয়ে পড়বেন না। আপনি আজ একাকীত্বে ভুগতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে অবশ্যই একটি গোশালায় ১.২৫ কেজি বার্লি দান করুন। এটি আপনার উপকারে আসবে।

বৃশ্চিক রাশি: কোনও প্রাচীন জিনিস অথবা গয়নায় বিনিয়োগ করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার সহনশীলতা এবং নির্ভীকতা মানসিক ক্ষমতার উন্নতি করবে। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। আপনি আজ কোনও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে হলুদ ছোলার ডাল দিয়ে তৈরি মিষ্টি অভাবী এবং ক্ষুধার্তদের মধ্যে দান করুন।

ধনু রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। উচ্চ রক্তচাপে রোগীদের সচেতন থাকতে হবে। আর্থিক দিক থেকে অবশ্যই সতর্ক হন। আপনি আজ অসতর্কতার কারণে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। পরিবারের সদস্যদের হাসিখুশি মনোভাব আজ বাড়ির পরিবেশ উজ্জ্বল করে তুলবে। প্রেমের জন্য দিনটি খুব একটা খারাপ নয়। আপনার মনোমুগ্ধকর ব্যক্তিত্ব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে বাড়ির দরজা জানালার সৌন্দর্য বৃদ্ধি করুন।

আরও পড়ুন: মিস করবেন না সুযোগ! Amazon-এ সেলে 15,000 টাকারও কমে মিলছে দুর্ধর্ষ ফোন, রয়েছে 6,500 mAh ব্যাটারি

মকর রাশি: আপনি আজ পরোপকারের মাধ্যমে মানসিক শান্তি পাবেন। বাড়ির কিছু গুরুত্বপূর্ণ জিনিসপত্র কিনতে গিয়ে আপনার বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। বাড়িতে আজ আত্মীয়দের আগমন ঘটবে এবং তাঁদের সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। প্রেমের জন্য দিনটি খুব একটা খারাপ নয়। আপনি আজ একজন আধ্যাত্মিক ব্যক্তির কাছ থেকে আশীর্বাদ লাভ করবেন। যার ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে আজ আপনি নির্ধারিত সময়ের মধ্যেই সমস্ত কাজ শেষ করে ফেলতে পারবেন। এর ফলে আপনার সহকর্মীরাও মুগ্ধ হবেন। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসাবে বিবেচিত হবে।
প্রতিকার: জীবনে উন্নতির লক্ষ্যে বৃহন্নলাদের অসম্মান করবেন না। কারণ, তাঁরা বুধের সঙ্গে সম্পর্কিত।

আরও পড়ুন: নাগপুরে ম্যাচ চলাকালীন আচমকাই মাঠে বাঁদর! মহিলা খেলোয়াড়ের ওপর আক্রমণ, তারপরে যা হল…

কুম্ভ রাশি: একজন বন্ধুর জ্যোতিষতাত্ত্বিক পথপ্রদর্শন আপনাকে আপনার স্বাস্থ্য ভালো রাখার লক্ষ্যে উৎসাহিত করবে। এই রাশির বিবাহিত দম্পতিদের তাঁদের সন্তানদের পড়াশোনার জন্য বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। আত্মীয়দের সঙ্গে আজ আপনার কোথাও ছোট সফরেরও সম্ভাবনা রয়েছে। এর ফলে আপনি আপনার দৈনিক কাজের সূচি থেকে মুক্তি পাবেন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। অতীতে পরিচিত কারোর সঙ্গে আজ যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। কোথাও সফরের সময়ে আজ আপনার একজন আকর্ষণীয় ব্যক্তিত্বের সঙ্গে সাক্ষাৎ হতে পারে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে কোনও শুভ কাজ শুরু করার পূর্বে অবশ্যই কপালে কেশর বা হলুদের প্রলেপ লাগান।

মীন রাশি: শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন এবং অতিরিক্ত খাওয়া-দাওয়া এড়িয়ে চলুন। এর পাশাপাশি আপনার ওজন নিয়ন্ত্রণে রাখুন। আপনার ভাই অথবা বোন আজ আপনার কাছ থেকে আর্থিক সহায়তা চাইতে পারেন। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। প্রেমের জীবনে আপনাকে সংযত হতে হবে। পরিবারের সদস্যদের সঙ্গে খারাপ আচরণ করবেন না। আপনি আজ কাউকে সাহায্য করতে পারেন।
প্রতিকার: মানসিক চাপ থেকে পরিত্রাণ পাওয়ার লক্ষ্যে বিছানার চারটি পায়ায় সোনার বা তামার পেরেক লাগান।