বাংলা হান্ট ডেস্ক: এবার হাইড্রোজেন ট্রেনে চড়া আর স্বপ্ন নয়। বরং প্ল্যাটফর্ম টিকিটের দামই মিলবে এই ট্রেনে করে যাত্রা সুযোগ। কারণ দেশের রেল ব্যবস্থা কার্যত বিপ্লব ঘটি, চালু হতে চলেছে ভারতে হাইড্রোজেন ট্রেন (Hydrogen Train)। আর এই ট্রেনের ভাড়া শুনলে আপনিও চমকে উঠবেন। তাই আপনিও যদি এই ট্রেনে করে যাত্রার আনন্দ উপভোগ করতে চান তাহলে আজকের প্রতিবেদন শুধুমাত্র আপনার জন্য।
নামমাত্র ভাড়ায় চড়ুন হাইড্রোজেন ট্রেনে (Hydrogen Train)
দেশের রেল ব্যবস্থা কার্যত বিপ্লব ঘটিয়ে ভারতে চালু হতে চলেছে, হাইড্রোজেন ট্রেন (Hydrogen Train)। সম্প্রতি হরিয়ানার জিন্দ থেকে সোনিপত প্রায় ৮১ কিলোমিটারের দূরত্বে চলবে এই ট্রেনটি। গত শুক্রবার এই প্রেমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বেশি দূরত্ব খুব কম সময়ের মধ্যে পৌঁছে যাওয়া যাবে এই ট্রেনের মাধ্যমে। কিন্তু তাই বলে এই নয় যে এর জন্য আপনাকে অতিরিক্ত ভাড়া গুনতে হবে। বরং এর ভাড়া শুনলে আপনি চমকে উঠবেন।

আরও পড়ুন: চলতি সপ্তাহেই রেকর্ড! ৪ কোটি ডাউনলোড ছুঁয়ে নতুন ইতিহাস গড়ল আধার অ্যাপ
অর্থাৎ জলের ডরেই আপনি হাইড্রোজেন ট্রেনের সফর করতে পারবেন। সম্প্রতি এই ট্রেনের ভাড়ার তালিকা প্রকাশ করা হয়েছে। সেখান থেকেই জানা গিয়েছে, একটা প্লাটফর্ম থেকে এটার দাম অর্থাৎ মাত্র ৫ টাকা দিয়ে টিকিট কাটলে আপনি এই ট্রেনে চড়ার আনন্দ উপভোগ করতে পারবেন।
অর্থাৎ হাইড্রোজেন ট্রেনের টিকিটের দাম সাধারণ মানুষের সাধ্যের মধ্যে রেখেছে কেন্দ্রীয় সরকার। মাত্র ৫ টাকায় টিকিট কেটে এই ট্রেনে উঠে যাওয়া যাবে নূন্যতম দূরত্বে। আর এই ট্রেনে সর্বোচ্চ ভাড়া হবে ২৫ টাকা। শিয়ালদহ কিংবা হাওড়া শাখায় সর্বোচ্চ ভাড়ার চেয়ে অনেকটাই কম এই ট্রেনের ভাড়া।
পাশাপাশি, এই ট্রেনের গতি ঘন্টায় ৭৫ কিলোমিটার। যার সর্বোচ্চ ১১০ হতে পারে। অর্থাৎ আপনি এই ট্রেনে করে ৫ টাকা থেকে ২৫ টাকার মধ্যে জিন্দ থেকে সোনিপতের যে কোন স্টেশনে আপনি অনায়াসে যাতায়াত করতে পারবেন। প্রসঙ্গত কেন এই ট্রেন নিয়ে এত উত্তেজনা বেড়েছে সেই বিষয়ে জানা যায়,এই ট্রেন চালু হওয়ায় জাপান, চিন, জার্মানি, আমেরিকার সঙ্গে এক সারিতে বসল ভারতও। ১০ কোচের অত্যাধুনিক ট্রেন চলে হাইড্রোজেন ফুয়েল সেল প্রযুক্তিতে। এতে ২টি ড্রাইভিং পাওয়ার কার এবং ৮টি ট্রেইলার কোচ রয়েছে (Hydrogen Train)।













