এক বাটি ডাল, কয়েকটা চিংড়ি! তাতেই তৈরি হবে জিভে জল আনা এই পদ, রেসিপি রইল

Published on:

Published on:

Recipe delicious Dal-Chingri using just a few ingredients
Follow

বাংলা হান্ট ডেস্ক: কথায় আছে চিংড়ি মাছ নাকি ঘটিদের খাবার। কারণ বাঙালি বাড়িতে নাকি চিংড়ি মাছ খাওয়া হয় না। এবার এই বাঙ্গালও ঘটিদের এরকম মজার ঝামেলার মধ্যে। আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, এক সহজ রেসিপি, যা রান্না করতে সামান্য কিছু উপকরণ লাগবে। পাশাপাশি একটি খেতেও অনন্য হয়। দেখে নিন কিভাবে বাড়িতে বানাবেন মুসুর ডাল দিয়ে চিংড়ির ভর্তা। রেসিপি রইল (Recipe)।

অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু ডাল চিংড়ি (Recipe)

নিরামিষ বিউলির ডাল তো সকলেই বাড়িতে খেয়েছেন। কিন্তু এর আমিষ সংষ্করণ কি চেখে দেখেছেন? বিউলির ডালের সঙ্গে আমিষের যুগলবন্দি ট্রাই করার হলে বাড়িতে বানিয়ে ফেলতেই ডাল চিংড়ি। কীভাবে বানাবেন, রইল রেসিপি (Recipe)।

Recipe delicious Dal-Chingri using just a few ingredients

আরও পড়ুন: তীর্থযাত্রীদের জন্য বড় সতর্কতা! ধস-হড়পা বানে ১১ জনের মৃত্যু, বন্ধ অমরনাথ ও বৈষ্ণোদেবী যাত্রা

উপকরণ:

বিউলির ডাল- ২০০ গ্রাম

কুচো চিংড়ি- ২৫০ গ্রাম

পেঁয়াজ- আধ কাপ

আদা রসুন বাটা- ২ টেবিল চামচ

টমেটো কুচি- ৪ টেবিল চামচ

কাঁচা লঙ্কা- ৩ টি

ধনে গুঁড়ো- ২ চামচ

হলুদ গুঁড়ো- ১ চামচ

লঙ্কা গুঁড়ো- ১ চামচ

গরমমশলার গুঁড়ো- ১ চা চামচ

ভাজা মৌরি- ১ চামচ

শুকনো লঙ্কা- ২ টি

প্রণালী: প্রথমে বিউলির ডাল ভেজে নিতে হবে। এরপর তা ধুয়ে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিতে হবে। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে চিংড়ি মাছগুলি নুন হলুদ দিয়ে ভেজে (Recipe) তুলে রাখতে হবে। ওই তেলেই দিয়ে দিতে হবে মৌরি এবং শুকনো লঙ্কা ফোরন। তারপর পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুন বাটা, লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তেল ছেড়ে এলে গুঁড়ো মশলা গুলি দিয়ে আবারও কষাতে হবে। এরপর মেশাতে হবে ভাজা চিংড়ি। তারপর সেদ্ধ করে রাখা ডাল দিয়ে স্বাদ মতো নুন চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। মিনিট পনেরো ঢাকা দিয়ে রাখার পর ডাল ঘন হয়ে এলে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন ডাল চিংড়ি (Recipe)।