বাংলা হান্ট ডেস্ক: বিজেপি সরকার রাজ্যে আসার পর অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকার ঢোকা শুরু হয়ে গিয়েছে জুলাই মাস থেকে। এই যোজনা টাকা পাওয়ার পরও বেশ অনেকের নাম বাদ গিয়েছে এই যোজনা থেকে। আজকের প্রতিবেদনের রইল কি কি কারণে অন্নপূর্ণা যোজনার টাকা আপনার ব্যাংকে ঢোকেনি সেই বিষয়ে বিস্তারিত তথ্য।
অন্নপূর্ণা যোজনার টাকা না এলে কী করবেন (Annapurna Yojana)
১) অন্নপূর্ণা যোজনার টাকা সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টেই ঢুকবে, যার সঙ্গে ডিবিটি বা ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার করা হয়েছে। আর মুশকিল হল, অনেক ক্ষেত্রে আবেদনকারীর ব্যাঙ্কের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা নেই বলে জানা যাচ্ছে (Annapurna Yojana)।

আরও পড়ুন: এক বাটি ডাল, কয়েকটা চিংড়ি! তাতেই তৈরি হবে জিভে জল আনা এই পদ, রেসিপি রইল
২) অনেকেরই আধার কার্ডে নামের বানান এক রয়েছে। আর আবেদনপত্রে বানান রয়েছে এক। এই কারণেও ব্যাঙ্কে টাকা ক্রেডিট হচ্ছে না।
৩) অনেক আবেদনকারীই অন্নপূর্ণার ফল ফিলআপে ইচ্ছেকৃত তথ্য গোপন করেছে বলে মনে করছে প্রশাসন। আর সেটা তথ্য যাচাই করার সময় ধরা পড়েছে।
৪) বেশ কিছু আবেদনকারী ফর্ম ঠিক ঠাক ফিলআপ করতে পারেননি। আর সেই কারণেও ঢোকেনি টাকা। আর এই ভুল করা মহিলাদের জন্য আগামিদিনে এডিট অপশন আনতে চলেছে প্রশাসন।
৫) প্রশাসনের তরফে জানা গিয়েছে, ভুয়ো জাতিগত শংসাপত্র, ভুল প্রতিবন্ধী শংসাপত্র বা অন্যান্য জাল নথিপত্র জমা দিয়েও অনেকে ফর্ম ফিলআপ করেছেন (Annapurna Yojana)।













