গাড়ি নিয়ে বেরোনোর আগে দেখে নিন! আজ আপনার শহরে পেট্রল-ডিজেলের দাম কত

Published on:

Published on:

Fuel Price check today's petrol and diesel rates
Follow

বাংলা হান্ট ডেস্ক: ভারতে আপাতত পেট্রোল ও ডিজেলের দাম স্থিতিশীল রয়েছে। বিশ্ববাজারে এই দামবৃদ্ধি দীর্ঘস্থায়ী হলে দেশের আমদানি খরচও এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাবে। এর ফলে জ্বালানি তেল বিপণন সংস্থাগুলির ওপর চাপ বাড়বে। যা আগামী দিনে দেশের খুচরো বাজারে জ্বালানির দামও অনেকটা বাড়িয়ে দিতে পারে (Fuel Price)।

পেট্রল-ডিজেলের আজকের রেট দেখুন (Fuel Price)

গত কয়েক দিন বেশ কয়েকবার পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে। এর ফলে পকেটে চাপ পড়েছে মধ্যবিত্তের। তবে পেট্রোল ও ডিজেলের দাম ক্রমাগত বৃদ্ধি পাওয়ার ফলে স্বাভাবিকভাবেই জ্বালানির তেলের দামের উপর সবারই নজর রয়েছে। এবার এক নজরে দেখে নিন আজ বাজারে জ্বালানি তেলের (Fuel Price) দাম কত রয়েছে।

Fuel Price check today's petrol and diesel rates

আরও পড়ুন: রেলযাত্রীদের বড় ধাক্কা! ৪ দিন বন্ধ পুরী এক্সপ্রেস, বাতিল একাধিক লোকাল ট্রেন

বিশ্লেষকদের দাবি, যুদ্ধ পরিস্থিতির কারণে অপরিশোধিত তেলের দাম বিশ্ববাজারে দ্রুত বেড়ে গিয়েছে। ইতিমধ্যেই ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়েছে।

এর সঙ্গে বেড়েছে পরিবহণ ও লজিস্টিক খরচও। এই কারণেই তেল সংস্থাগুলি প্রিমিয়াম পেট্রলের দাম বাড়াতে বাধ্য হয়েছে বলে অনুমান করা হচ্ছে। তবে এক নজরে দেখে নিন আজকের লেটেস্ট তেলের দাম।

Fuel Price check today's petrol and diesel rates

প্রসঙ্গত ভারত নিজের মোট অপরিশোধিত তেলের প্রায় ৮৮ শতাংশই আমদানি করে। ফলে আন্তর্জাতিক বাজারে সামান্য পরিবর্তনও দেশের অর্থনীতিতে বড় প্রভাব ফেলে থাকে। জ্বালানির দাম বৃদ্ধির (Fuel Price) ফলে মুদ্রাস্ফীতি বাড়ার আশঙ্কা যেমন থাকে, তেমনই টাকার উপরও চাপ তৈরি হয়।