দ্বাদশ সাপ্লিমেন্টারি অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু, কবে পরীক্ষা জানুন CBSE এর

Published on:

Published on:

CBSE has released the class 12 supplementary admit card
Follow

বাংলা হান্ট ডেস্ক: অবশেষে প্রকাশিত হল দ্বাদশ শ্রেণীর সাপ্লিমেন্ট পরীক্ষার অ্যাডমিট কার্ড। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ সিবি এসই (CBSE)। বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে, ২৮ জুলাই দুটি পর্বের পরীক্ষা নেওয়া হবে।

CBSE প্রকাশ করল দ্বাদশ সাপ্লিমেন্টারি অ্যাডমিট (CBSE)

যেখানে প্রথম পর্বের পরীক্ষা সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চলবে। কলা, বিজ্ঞান, প্রযুক্তিবিদ্যা বিভাগের বিভিন্ন বিষয় এবং ভাষা ও সাহিত্যের পরীক্ষা ওই পর্বে নেওয়া হবে। তবে, ভারতীয় সঙ্গীত, পেইন্টিং, কমার্শিয়াল আর্ট, যোগা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডেটা সায়েন্সের মতো কিছু বিশেষ বিষয়ের পরীক্ষা সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত হতে চলেছে। প্রশ্নপত্র পড়ার জন্য পরীক্ষার্থীদের অতিরিক্ত ১৫ মিনিট সময় দেওয়া হবে (CBSE)।

CBSE has released the class 12 supplementary admit card

আরও পড়ুন: বর্ষায় একবার ঘুরে আসতে পারেন এই অফবিট গ্রামে, নাম পাবং

অর্থাৎ যে সকল শিক্ষার্থী ২০২৬ সালের মূল বোর্ড পরীক্ষা দিয়েছে এবং তাতে কোন একটি বিষয়ে অনত্তীর্ণ হয়েছেন। তারা সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে পারবেন। পাশাপাশি মূল পরীক্ষায় ৬ টি বিষয়ের মধ্যে পাঁচটি বিষয়ে উত্তীর্ণ হয়ে সমগ্রভাবে পাশ করলে একটি বিষয় অনেক চিহ্ন হয়েছে এমন পড়ুয়ারা নম্বর বৃদ্ধির জন্য পরীক্ষা দিতে পারবেন।

পাশাপাশি পরীক্ষা কেন্দ্র কোন ধরনের যোগাযোগ মাধ্যম বা ইলেকট্রনিক গেজেট নিয়ে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এই নিয়ম লঙ্ঘন করলে কড়া শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। তাছাড়া পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড ও উল্লেখিত সময়সীমার মধ্যে পরীক্ষায় বসতে হবে।

সিবিএসই-র ‘পরীক্ষা সঙ্গম’ নামের পোর্টাল থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে। ওই পোর্টালে গিয়ে স্কুলগুলিকে ইউজ়ার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে অ্যাডমিট কার্ডগুলি ডাউনলোড করে নিতে হবে (CBSE)।