বাংলা হান্ট ডেস্ক: শ্রাবণী মেলা উপলক্ষে আসীন শিবের মাথায় জল ঢালতে। তাদের সুবিধার কথা মাথায় রেখে বিশেষ ট্রেনের ঘোষণা করলো ভারতীয় রেল (Indian Railways)। আসানসোল, জয়নগর হয়ে দেওঘর, রক্সৌল, মধুপুর ও ইট ওয়ার্ডের মতো জায়গা গুলিতে চলবে এই ট্রেনগুলো। অতিরিক্ত যাত্রীদের ভিড়ের কথা মাথায় রেখে এই ট্রেন গুলি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্পেশাল ট্রেন শ্রাবণী মেলা উপলক্ষে, জেনে নিন সময়সূচি (Indian Railways)
জয়নগর-আসানসোল শ্রাবণী মেলা স্পেশাল ট্রেন: ০৫৫৯৭ জয়নগর-আসানসোল শ্রাবণী মেলা স্পেশাল ট্রেন প্রতি শুক্র, শনি এবং মঙ্গলবার রাত ৯টায় ছাড়বে। ৩১ জুলাই থেকে ৩০ আগস্টের মধ্যে ১৪টি ট্রেন যাতায়াত করবে (Indian Railways)।

আরও পড়ুন: কম সময়ে বানিয়ে ফেলুন রাজস্থানের এই স্বাস্থ্যকর পদ, রেসিপি রইল
এছাড়াও ০৫৫৯৮ আসানসোল-জয়নগর শ্রাবণী মেলা স্পেশাল ট্রেন আসানসোল থেকে প্রতি শনি, সোম এবং বুধবার ছাড়বে রাত ১টায়। ১ আগস্ট থেকে ৩১ আগস্টের মধ্যে মোট ১৪টি ট্রেন যাতায়াত করবে।
রাক্সৌল-দেওঘর শ্রাবণী মেলা স্পেশাল ট্রেন: ০৫৫৪৫ রাক্সৌল-দেওঘর শ্রাবণী মেলা স্পেশাল ট্রেন প্রতি শুক্র, রবি এবং মঙ্গলবার রাত সাড়ে ১২ টায় রাক্সৌল থেকে ছাড়বে। ০৫৫৪৬ দেওঘর-রাক্সৌল শ্রাবণী মেলা স্পেশাল ট্রেন প্রতি শুক্র, রবি এবং মঙ্গলবার দেওঘর থেকে সন্ধ্যা ৬টা ৫ মিনিটে ছাড়বে।
ইতওয়ারি-মধুপুর শ্রাবণী মেলা স্পেশাল ট্রেন: ০৮৮৯৫ ইতওয়ারি-মধুপুর শ্রাবণী মেলা স্পেশাল ট্রেন প্রতি শনিবার ইতওয়ারি থেকে ভোর সাড়ে ৪টে নাগাদ ছাড়বে। ১ থেকে ২৯ আগস্টের মধ্যে মোট ৫টি ট্রেন যাতায়াত করবে।
০৮৮৯৬ মধুপুর-ইতওয়ারি শ্রাবণী মেলা স্পেশাল ট্রেন প্রতি রবিবার রাত ৯টায় মধুপুর থেকে ছাড়বে। ২ থেকে ৩০ আগস্টের মধ্যে ৫টি ট্রেন যাতায়াত করবে (Indian Railways)।













