বর্ষায় মেঘের দেশে হারিয়ে যেতে চান? উত্তরবঙ্গের শান্ত-সুন্দর ‘জৌবাড়ি’ হতে পারে আপনার পরের গন্তব্য

Published on:

Published on:

Travel Joubari in North Bengal is ideal for offbeat travel during the monsoon
Follow

বাংলা হান্ট ডেস্ক: আপনিও কি পাহাড় প্রেমী। তবে বর্তমানে উত্তরবঙ্গে যে পরিমাণ পর্যটকদের ভিড় হয় সেখানে শহরের কোলাহল ছেড়ে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করা কষ্টদায়ক। কিন্তু আপনি যদি পাহাড়ি প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে চান তাহলে যেতে পারেন উত্তরবঙ্গের শান্ত সুন্দর জৌবাড়ি। এখানে গেলে একদিকে আপনি যেমন প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন, অপরদিকে প্রাণভরে পাহাড়ে গ্রাম্য পরিবেশ উপভোগ করতে পারবেন (Travel)।

বর্ষায় অফবিট ভ্রমণের জন্য আদর্শ উত্তরবঙ্গের জৌবাড়ি (Travel)

এখানে আসলে আপনি পর্যটকদের ভিড় চোখে পড়ার মতন দেখতে পাবেন না। বরং শহরের কোলাহল ছেড়ে প্রাকৃতিক পরিবেশ প্রাণ ভরে উপভোগ করতে পারবেন। তাছাড়া শহরের একঘেয়ে জীবন থেকে একটু দূরে গিয়ে যদি মনকে বিশ্রাম দিতে চান তাহলে এই জায়গাটা একেবারেই উপযুক্ত আপনার জন্য (Travel)।

Travel Joubari in North Bengal is ideal for offbeat travel during the monsoon

আরও পড়ুন: আকাশ ছোঁয়া সোনার দাম! এই মুহূর্তে আপনি যদি গহনা কেনার পরিকল্পনা করেন দেখুন আজকের রেট

শুধুমাত্র শান্ত পরিবেশে নয়, যারা প্রকৃতিপ্রেমী তাদের কাছে জৌবাড়ি আলাদা জায়গা করে নিয়েছে। এখান থেকে আপনি ঘুরতে যেতে পারেন মানেভঞ্জন, সুখিয়াপোখরি, সিঙ্গালিলা জাতীয় উদ্যান। ফলে একদিকে যেমন আপনি প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করতে পারবেন। অপরদিকে অ্যাডভেঞ্চারের সাধও পাবেন আপনি এখানে আসলে।

সবচেয়ে বড় আকর্ষণ অবশ্য কাঞ্চনজঙ্ঘা। আবহাওয়া পরিষ্কার থাকলে এখান থেকে বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য চোখে পড়ে। সূর্যের আলোর সঙ্গে সঙ্গে শৃঙ্গের রং বদলে যাওয়ার সেই মনোমুগ্ধকর দৃশ্য সহজে ভোলার নয়।

কীভাবে যাবেন?

শিলিগুড়ি থেকে জৌবাড়ির দূরত্ব প্রায় ৭৭ কিলোমিটার এবং দার্জিলিং শহর থেকে মাত্র ২৭ কিলোমিটার। শিলিগুড়ি থেকে সহজেই প্রাইভেট গাড়ি ভাড়া করে পৌঁছে যাওয়া যায়। আবার দার্জিলিং ভ্রমণের সঙ্গে জৌবাড়ি যাওয়া যায় (Travel)।