বাংলা হান্ট ডেস্ক: এবার নৈহাটি স্টেশনের সিগন্যাল ব্যবস্থার আসতে চলেছে বড় আপডেট। কারণ, নৈহাটি স্টেশন হয়ে যাতায়াতকারী যাত্রীদের সফর আরও সুবিধাজনক করতে এবার স্টেশনটি সিগন্যালিং লজিক সিস্টেমে আধুনিকরণের কাজ শুরু করল ভারতীয় রেল (Indian Railways)
নৈহাটি রুটে ট্রেনযাত্রীদের স্বস্তি বড় পদক্ষেপ নিল রেল (Indian Railways)
শিয়ালদহ ডিভিশনে রেলওয়ে ম্যানেজার রাজীব সাক্সেনা এই বিষয়ে জানান, এই আধুনিকরণ ট্রেন চলাচলের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে এটি একটি বড় প্রতিবন্ধকতা ছিল। যার ফলে এর আগে নন ইন্টারলোকিং রেলওয়ে ট্র্যাকের ওপর কাজের পুরনো পর্যায়ে গুলিকে কিছু নন আইসোলেটেড ক্রিসক্রস ট্রাক মুভমেন্টের সিগনালিং লজিক কোড পাওয়া যেত না (Indian Railways)।

আরও পড়ুন: নিরামিষেই জমে যাবে ভোজ! চটজলদি বানিয়ে ফেলুন সুস্বাদু পনির কোফতা
সহজ ভাবে বললে, ব্যান্ডেল থেকে আসা একটি ডাউন ট্রেনকে ৪ নম্বর বা ৫ নম্বর প্ল্যাটফর্মে নেওয়া হলে, ৩ নম্বর বা ৫ নম্বর প্ল্যাটফর্মে কটি আপ শহরতলি (সাব-আর্বান) বা মেইন লাইনের ট্রেন ঢোকানো ছিল অসম্ভব। একইভাবে, ৪ নম্বর বা ৫ নম্বর প্ল্যাটফর্মে কোনো ডাউন ব্যান্ডেল ট্রেন প্রবেশ করার সময় ২ নম্বর বা ৩ নম্বর প্ল্যাটফর্ম থেকে কোনো আপ ব্যান্ডেলগামী ট্রেন ছাড়া যেত না।
এর ফলে ট্রেনগুলিকে স্টেশনের ঠিক বাইরে ট্র্যাকে অপেক্ষা করিয়ে রাখতে হত। নতুন আপগ্রেড হওয়া ব্যবস্থায় এই সমস্যা মিটে যাবে বলে আশাবাদী রেল।
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, এই সমস্ত জটিল ইঞ্জিনিয়ারিং কাজ যাত্রীদের নিরাপত্তা বৃদ্ধি ও আরামের জন্যই করা হয়েছে। এরফলে অপ্রত্যাশিত ভাবে ট্রেন দেরি হওয়া থেকে মুক্তি পাওয়া যাবে এবং যাত্রীদের মানসিক চাপ কমবে। যাত্রীদের সফর হয়ে উঠবে আরও আরামদায়ক (Indian Railways)।













