বাড়বে পর্যটকের সংখ্যা! অফবিট উত্তরবঙ্গে পর্যটন শিল্পের উন্নয়নে বড় ঘোষণা নিশীথ প্রামাণিকের

Published on:

Published on:

Offbeat Travel Destination Eco-Friendly Containers in North Bengal (1)
Follow

বাংলা হান্ট ডেস্ক: পর্যটকদের কাছে, বিশেষ করে অফবিট ভ্রমণকারী (Offbeat Travel Destination) থেকে পাহাড়প্রেমীদের কাছে অত্যন্ত পছন্দের একটি জায়গা হল সান্দাকফু (Sandakphu)। হিমালয়ের পাদদেশে অবস্থিত এই পাহাড়ি অঞ্চলকে এবার আরও বেশী পর্যটনমুখী করে তুলতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। জানা যাচ্ছে সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি পরিবেশের কথা মাথা রেখেই এবার সন্দাকফুতে পরিবেশবান্ধব কন্টেইনার হোমস্টে নির্মাণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উত্তরবঙ্গে চালু ইকো-ফ্রেন্ডলি ট্যুরিজম প্যাকেজ

যা আগামীদিনে গোটা উত্তরবঙ্গের পর্যটন পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রেও একটি সুদূরপ্রসারী প্রভাব ফেলতে চলেছে। জানা যাচ্ছে সন্দাকফুতে পরিবেশবান্ধব কন্টেইনার বাড়ি নির্মাণ করার পাশপাশি সমগ্র অঞ্চল জুড়ে মোট ১০০টি পর্যটন তথ্য কেন্দ্রের একটি নেটওয়ার্ক স্থাপন করারও পরিকল্পনা করা হচ্ছে।

Offbeat Travel Destination Eco-Friendly Containers in North Bengal

বৃহস্পতিবার বিধানসভায় বাজেট পেশের সময় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক জনিয়েছেন, বাংলার সর্বোচ্চ শৃঙ্গ এবং তথা জনপ্রিয় ট্রেকিং কেন্দ্র সান্দাকফুতে খুব তাড়াতাড়ি মোট ১০টি বুটিক কন্টেইনার হোমস্টে নির্মাণ করা হবে।

আরও পড়ুনঃ ‘ভাইপো পন্থী তৃণমূলের পশ্চিমবঙ্গে নাম-নিশান থাকবে না’, বিধানসভায় হুশিয়ার মুখ্যমন্ত্রীর

তবে একইসাথে তিনি বলেছেন এই প্রকল্পের মূল লক্ষ্য হিমালয়ের ভঙ্গুর বাস্তুতন্ত্রের কোনো ক্ষতি না করেই, একটি মজবুত পর্যটন কেন্দ্র তৈরী করা। সব ঠিক থাকলে আগামী বছরের শুরুর দিকে অর্থ্যাৎ জানুয়ারির মধ্যেই এই বুটিক কন্টেইনার হোমস্টে প্রস্তুত হয়ে যাবে। আপাতত জোরকদমে চলছে তারই প্রস্তুতি। এদিন মন্ত্রী জানিয়েছেন বর্তমানে তাঁরা এই প্রকল্পটিকে বাস্তবায়িত করার জন্যই রিপোর্ট তৈরী করছেন।

উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এদিন জনিয়েছেন মূলত পূর্ব হিমালয়ের পরিবেশগত সংবেদনশীলতার কথা মাথায় রেখেই এই প্রকল্পের জন্য সান্দাকফুতে ইট-পাথরের কোনো ব্যবহার না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রী জানিয়েছেন, এই ইকো ফ্রেন্ডলি কন্টেইনারগুলোকে ক্যাফে-কাম-রেস্তোরাঁ হিসেবে গড়ে তোলা হবে। আর সেখানে ঐতিহ্যবাহী আঞ্চলিক খাবার পরিবেশন করা হবে। যা স্থানীয় স্বনির্ভর গোষ্ঠী (SHG) দ্বারা পরিচালিত হবে। এরফলে আগামীদিনে স্থানীয় বাসিন্দাদের কর্মসংস্থানের সুযোগও বাড়বে।