বাংলা হান্ট ডেস্কঃ ভ্রমণপ্রিয় বাঙালির অন্যতম পছন্দের ডেস্টিনেশন হল দিঘা (Digha)। হাতে দু-তিনদিনের ছুটি থাকলে অনেকেই সৈকত শহরে ছুটে যান। এবার সেই দিঘা যাওয়াই আরও সহজ। কারণ রানাঘাট থেকে দিঘা (Ranaghat-Digha Bus) অবধি নতুন এসি বাস পরিষেবা শুরু হয়ে গিয়েছে।
রানাঘাট থেকে দিঘা এসি বাসের ভাড়া, স্টপেজ, টাইমটেবিল | (Ranaghat-Digha Bus)
এর আগে রানাঘাট থেকে দিঘা যেতে হলে আগে ট্রেনে করে কলকাতা যেতে হত। তবে এবার সরাসরি একটি বাসে করেই সৈকত শহরে যাওয়া যাবে। রথযাত্রা উপলক্ষে এই বাস পরিষেবা চালু করেছে কালোসোনা ড্রিম লাইন। ফলে নদিয়াবাসীর দিঘা সফর আরও সহজ ও আরামদায়ক হয়ে উঠল।
আরও পড়ুনঃ রাজ্যে শুরু হচ্ছে ওয়াটার ট্যাক্সি পরিষেবা! কোন কোন রুটে চলবে? জানালেন পরিবহণমন্ত্রী
সংশ্লিষ্ট সংস্থার তরফে জানানো হয়েছে, গত ১৫ জুলাই থেকে রানাঘাট থেকে দিঘা অবধি এসি বাস পরিষেবা চালু হয়েছে। রানাঘাট থেকে রাত সাড়ে ৯টায় বাসটি ছাড়ে, দিঘা পৌঁছয় পরের দিন সকাল ৭টা ২০ মিনিটে। বাসটি জাগুলি ও কাঁচরাপাড়ায় স্টপেজ দিচ্ছে। ফলে সেখানকার যাত্রীদেরও সুবিধা হচ্ছে।
রানাঘাট থেকে দিঘা অবধি যাত্রীরা যাতে নিরাপদ ও আরামে সফর করতে পারেন, সেই জন্য কালোসোনা ড্রিম লাইনের এই বাসে একাধিক ব্যবস্থা রাখা হয়েছে। সেই তালিকায় রয়েছে বায়ো টয়লেট, স্লিপার সিট, আরামদায়ক আসন সহ আরও অনেককিছু। সংস্থার দাবি, তাঁদের মূল লক্ষ্য হল নিরাপদ ও নির্ভরযোগ্য পরিষেবা।
জানা গিয়েছে, রানাঘাট থেকে দিঘা অবধি এই বাসের টিকিটের দাম চাহিদার উপর নির্ভর করছে। তবে মোটামুটি ৫২০ টাকা থেকে ৮০০ টাকার মধ্যে টিকিটের দাম ঘোরাফেরা করছে বলে খবর।

ইতিমধ্যেই রানাঘাট থেকে দিঘা এসি বাসের সিট বুকিং শুরু হয়ে গিয়েছে। যাত্রীদের আগাম আসন সংরক্ষণের পরামর্শও দেওয়া হয়েছে। বুকিং বিষয়ক তথ্যের জন্য রয়েছে সংস্থার হেল্পলাইন নম্বর- ৭৬০৫৮৮৫৬৫০।
বাঙালির ভ্রমণ ডেস্টিনেশনগুলির তালিকায় উপরের দিকেই থাকে দিঘার নাম। সমুদ্র ও জগন্নাথ মন্দিরের টানে সেখানে ছুটে যান হাজার হাজার মানুষ। এবার রানাঘাট থেকে দিঘা যাওয়া আরও সহজ ও আরামদায়ক হয়ে গেল। এসি বাসে চেপে আরামে পৌঁছতে পারবেন পর্যটকরা।













