রাজ্যে DA নিয়ে চর্চার মাঝেই একধাক্কায় ৫ হাজার টাকা ভাতা বাড়ল এই কর্মীদের

Published on:

Published on:

Allowance Hike(2)
Follow

বাংলাহান্ট ডেস্ক: রাজ্যে পালাবদলের পর থেকে একাধিক বদল এসেছে। একাধিক দপ্তরের কর্মীদের ভাতা ও বেতন বৃদ্ধি হয়েছে। এই আবহেই সম্প্রতি জাতীয় স্বাস্থ্য মিশনকর্মীদের ভাতা (Allowance Hike) বেড়েছে। জাতীয় স্বাস্থ্য মিশনকর্মীদের (National Health Mission workers) ৫ হাজার টাকা ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভাতা বাড়ল জাতীয় স্বাস্থ্য মিশনকর্মীদের | Allowance Hike

প্রসঙ্গত, রাজ্যের মানুষের স্বাস্থ্যরক্ষায় যেসব কর্মসূচি রূপায়িত হয়, সেগুলির অধিকাংশই জাতীয় স্বাস্থ্য মিশনের (এনএইচএম) আওতায় আসে। সর্বভারতীয় প্রকল্প শুধু রাজ্যে রূপায়ণের কাজেই থাকা প্রায় ৩৬ হাজার কর্মীর ভাতা একলাফে বাড়ল এবার। মাসিক ভাতা বেড়েছে ৫ হাজার টাকা।

রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি সূত্রে জানা গিয়েছে, ১ আগস্ট থেকে নয়া ভাতা বৃদ্ধি হবে কর্মীদের জন্য। ২০২৬-২০২৭ আর্থিক বছরে প্রযোজ্য হবে জাতীয় স্বাস্থ্য মিশনকর্মীদের নয়া ভাতা। এর দ্বারা উপকৃত হতে চলেছেন প্রায় ৪২ ধরনের চুক্তিভিত্তিক কর্মী।

বর্তমানের প্রতিবেদন অনুযায়ী, স্বাস্থ্যভবন সূত্রের জানা গিয়েছে, দপ্তরের জাতীয় স্বাস্থ্য মিশন শাখায় প্রায় ৪২ ধরনের কর্মী (মেডিকেল অফিসার, স্পেশালিস্ট, আয়ুষ চিকিৎসক, নার্স, সিএইচও, সুপারভাইজার সহ আরও) সহ নানা পদে চুক্তির ভিত্তিতে কাজ করে থাকেনা। নয়া ভাতা বৃদ্ধির সুফল তাঁরা প্রত্যেকে পাবেন।

Allowance Hike(1)

আরও পড়ুন: ‘আবার DA মামলা আবার..,’ কার খপ্পরে? সুপ্রিম শুনানি পিছোতে সরব সরকারি কর্মীরা

একধাক্কায় ৫০০০ টাকা বৃদ্ধিতে যেমন এই কর্মীদের একাংশ খুশি, সেখানে ভাতাবৃদ্ধির পরিমাণ নিয়ে প্রশ্ন তুলেছেন এনএইচএম কর্মীদের অন্য অংশ। তাঁদের দাবি, বহু সরকারি কর্মীদের কাজও তাঁদের করে দিতে হয়। যায় বিনিময়ে তাঁরা ন্যায্য প্রাপ্য পান না। তাই তাঁদের কথা মাথায় রেখেব ভাতা বা স্থায়ী বেতনবৃদ্ধি পর্যাপ্ত পরিমাণে হলে তাঁরা খুশি হতেন।