অফবিট ভ্রমণে চাই নতুন ঠিকানা? উত্তরবঙ্গের রাভাংলার মনকাড়া সৌন্দর্য আপনাকে বারবার টানবে

Published on:

Published on:

Travel Ravangla will draw you back again and again
Follow

বাংলা হান্ট ডেস্ক: আপনিও কি অফবিটে ঘুরতে ভালোবাসেন। তাহলে আজকের প্রতিবেদন আপনার জন্য। কারণ, আজকে আপনাদের সঙ্গে এমন একটি জায়গার কথা শেয়ার করব যেখানে গেলে আপনি প্রাণ ভরে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন। দক্ষিণ সিকিমের জনপ্রিয় এই জায়গাটি পর্যটক কেন্দ্র রাভাংলা থেকে মাত্র ৪ কিলোমিটার দূরে অবস্থিত।

রাভাংলার কাছেই লুকিয়ে পাহাড়ি সৌন্দর্যের ভাণ্ডার (Travel)

এই গ্রামের সবচেয়ে বড় আকর্ষণ এখানকার অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য। গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে স্পষ্ট দেখা যায় বিশ্বের তৃতীয় উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা সহ বিস্তীর্ণ হিমালয় পর্বতমালা। চারপাশ জুড়ে রয়েছে সবুজে মোড়া পাহাড় ও ঘন বনভূমি। এখানে আসলে আপনি শহরের কোলাহল ভুলে যাবেন।

Travel Ravangla will draw you back again and again

আরও পড়ুন: সোনার গয়না কিনবেন? আগে জেনে নিন কী চলছে বাজারে

এছাড়াও এখানে আসলে সিকিমি পরিবারগুলির খামারবাড়ি ঘুরে দেখা, তাদের দৈনন্দিন জীবন সম্পর্কে জানা এবং প্রকৃতির সান্নিধ্যে কিছু নিরিবিলি সময় কাটানো এক অনন্য অভিজ্ঞতা। পাশাপাশি পাখিপ্রেমীদের জন্যও জায়গাটি বিশেষ আকর্ষণীয়। তাছাড়া আশপাশের বনাঞ্চলে দেখা মেলে নানা প্রজাতির হিমালয়ান পাখি ও রঙিন প্রজাপতির।

শিলিগুড়ি থেকে সেলেপের দূরত্ব প্রায় ১২০ কিলোমিটার এবং সড়কপথে পৌঁছতে সময় লাগে প্রায় ৪ ঘণ্টা। নিকটতম বিমানবন্দর বাগডোগরা, যার দূরত্ব প্রায় ১৩২ কিলোমিটার। ট্রেনে গেলে নামতে হবে নিউ জলপাইগুড়ি (এনজেপি) স্টেশনে, সেখান থেকে সহজেই গাড়ি ভাড়া পাওয়া যায়।

পাশাপাশি এখানে থাকার জন্য রয়েছে বেশ কিছু হোমস্টে। তবে পরিবার ও প্রিয়জনকে সঙ্গে নিয়ে আসলে আগের থেকে বুকিং করে আসার শ্রেয় হবে (Travel)।