ফেলে না দিয়ে ঝিঙে খোসার ভর্তা বানান এভাবে, বর্ষার দিনে দারুণ জমবে গরম ভাতের সঙ্গে

Published on:

Published on:

Recipe a delicious ridge gourd peel bhorta with just a few ingredients
Follow

বাংলা হান্ট ডেস্ক: বর্ষার সময় প্রায় সব বাড়িতে সর্দি ঠান্ডা লেগে রয়েছে। পাশাপাশি এই সময় অনেকের বাড়িতেই জ্বর হয়। এই জ্বরের ফলে মুখে অরুচি ধরে যায়। তবে আপনি যদি মুখের স্বাদ ফিরিয়ে আনতে চান তাহলে বানিয়ে ফেলতে পারেন ঝাল ঝাল ঝিঙে খোসার ভর্তা। কিভাবে বানাবেন তার প্রণালী রইল (Recipe)।

অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু ঝিঙে খোসার ভর্তা (Recipe)

ভর্তা মূলত ওপার বাংলার খাবার। এবার আপনি যদি ভর্তা খেতে ভালোবাসেন তাহলে বানিয়ে ফেলতে পারেন আজকের এই রেসিপিটি। সপ্তাহ শেষে চট জলদি বানিয়ে ফেলুন সুস্বাদু এই রেসিপিটি। দেখে নিন তার প্রণালী (Recipe)।

Recipe a delicious ridge gourd peel bhorta with just a few ingredients

আরও পড়ুন: অফবিট ভ্রমণে চাই নতুন ঠিকানা? উত্তরবঙ্গের রাভাংলার মনকাড়া সৌন্দর্য আপনাকে বারবার টানবে

উপকরণ:

বড় ২-৩টি ঝিঙের খোসা ছাড়িয়ে নিন।

রসুন ৫-৬ কোয়া

একটি বড় পেঁয়াজ কুচিয়ে নিন ৪) কালো জিরে এক চা চামচ

শুকনো লঙ্কা ২টি ফোড়নের জন্য

কাঁচা লঙ্কা ৩ থেকে ৪টি

নুন ও চিনি স্বাদমতো

সর্ষের তেল

প্রণালী: প্রথমে ঝিঙের খোসা ভাল করে ধুয়ে নিয়ে ফুটিয়ে নিন। এ বার সেদ্ধ করা ঝিঙের খোসা, রসুনের কোয়া, কাঁচা লঙ্কা মিক্সিতে ভাল করে বেটে নিন। এ বার কড়াইতে তেল গরম করে তাতে কালো জিরে ও শুকনো লঙ্কা ফোড়ন দিন। তার পর কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে কম আঁচে ভাজুন। পেঁয়াজে বাদামি রং ধরলে ঝিঙের খোসার পেস্ট দিয়ে দিন। নুন ও চিনি দিতে হবে স্বাদমতো। ভাল করে নাড়তে হবে যাতে কড়াইতে লেগে না যায়। নাড়তে নাড়তে খোসা বাটা থেকে তেল ছেড়ে এলে এবং তা ঝুরঝুরে হয়ে এলে, নামিয়ে নিন। তারপর গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন (Recipe)।