মাশরুম ধোয়ার ভুলেই নষ্ট হচ্ছে স্বাদ! রান্নার আগে পরিষ্কার করার সঠিক পদ্ধতি জানুন

Published on:

Published on:

Cooking Tips how to prevent mushrooms from turning black
Follow

বাংলা হান্ট ডেস্ক: মাশরুমের মতন স্বাদ ও স্বাস্থ্যের যুগলবন্দী খুব কম খাবার আপনি পাবেন। তবে আজকালকার দিনে বাঙালির ঘরে, এই খাবারটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। কিন্তু মাশরুমে এমন ধরনের দ্রবনীয় ফাইবার পাওয়া যায়, যা কোলেস্টেরল দূর করতে সাহায্য করে হৃদযন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে। কিন্তু মাশরুম রান্না করার সময় সঠিকভাবে ধোয়ার পদ্ধতি না জানলে তার স্বাদ বিগড়ে যায়। তাই আজকের প্রতিবেদনে রইল কিভাবে আপনি বাড়িতে মাশরুম ধুবেন সেই বিষয়ে বিস্তারিত তথ্য।

মাশরুম কালো হওয়া আটকাবেন কীভাবে? (Cooking Tips)

মাশরুম কখনও জলে ধোয়া উচিত নয়। মাশরুম এক জাতীয় ছত্রাক। ফলে এর গায়ে তন্তু থাকে। ফলে ধুলেই মাশরুম প্রচুর জল টেনে নিতে থাকে। এবং তার বহু পুষ্টিগুণ জলের সঙ্গে বেরিয়ে যায় (Cooking Tips)।

Cooking Tips how to prevent mushrooms from turning black

আরও পড়ুন: LPG গ্রাহকদের জন্য বড় আপডেট! প্রতি সিলিন্ডারে ৫০০ টাকা ফেরত, জানুন কারা পাবেন এই সুবিধা

এর রাস্তাও বাতলে দিয়েছেন পুষ্টিবিদ। রন্ধনশিল্পীর মতে মাশরুমের গায়ে ভাল করে ময়দা মাখিয়ে নিতে হবে। তার পরে খুব ভাল করে একটি একটি করে মাশরুমের গা দিয়ে ময়দা ঝেড়ে ফেলতে হবে।

পাশাপাশি ময়দার সঙ্গে মাশরুমের গায়ে লেগে ‌থাকা নোংরাও সাফ হয়ে যাবে। তার পর পরিষ্কার ভেজা কাপড় দিয়ে মাশরুমগুলি মুছে নিলেই হবে। তছাড়া, এইভাবে আপনি মাশরুম সহজেই রান্না করতে পারবেন (Cooking Tips)।