২৯ জুলাই থেকে ট্রেন পরিষেবায় বড় ধাক্কা! বালেশ্বরে কাজের জন্য বাতিল বহু ট্রেন

Published on:

Published on:

Indian Railways many trains bound for South India cancelled from July 29
Follow

বাংলা হান্ট ডেস্ক: যাত্রীদের জন্য রয়েছে দুঃসংবাদ। কারণ দক্ষিণ-পূর্ব রেলে খড়গপুর ডিভিশনের অধীনে নারায়নগড় ও ভদ্রক তৃতীয় লাইনে কাজের ফলে বালেশ্বর স্টেশনে ইয়ার্ড রিমডেলিং শুরু হচ্ছে। পাশাপাশি রয়েছে কিছু পরিচালনা গত সমস্যা। এর ফলে ব্যাহত হচ্ছে দক্ষিণ পূর্ব শাখার রেল পরিষেবা (Indian Railways)।

২৯ জুলাই থেকে দক্ষিণ ভারতগামী বহু ট্রেন বাতিল (Indian Railways)

এই কাজের ফলে বাতিল হয়েছে একাধিক দূর পাল্লা ও লোকাল ট্রেন। পাশাপাশি বেশ কিছু প্রেমের যাত্রাপদ পরিবর্তন বা সংক্ষিপ্তকরণ করা হয়েছে। জেনে নিন সেই বিষয়ে বিস্তারিত তথ্য (Indian Railways)।

Indian Railways many trains bound for South India cancelled from July 29

আরও পড়ুন: হাওড়া স্টেশন হচ্ছে আরও আধুনিক! নতুন প্ল্যাটফর্মে ট্রেন পরিষেবায় আসছে বড় পরিবর্তন

আগামী ২৯ জুলাই থেকে ১১ অগাস্ট পর্যন্ত পুরোপুরি বাতিল থাকছে ৬৮০৪৯/৬৮০৫০ খড়গপুর-ভদ্রক-খড়গপুর মেমু, ৬৮০৫১/৬৮০৫২ বালেশ্বর-ভদ্রক-বালেশ্বর মেমু, ৬৮৪০৭/৬৮৪০৮ বালেশ্বর-ভুবনেশ্বর-বালেশ্বর মেমু এবং বালেশ্বর ও গোপীনাথপুর নীলগিরির মধ্যে চলা তিনটি মেমু ট্রেন (৬৮১৮৭/৬৮১৮৮, ৬৮১৮৫/৬৮১৮৬ এবং ৬৮১৮৯/৬৮১৯০)।

২৯ জুলাই থেকে ১২ অগাস্ট বাতিল ৬৮০২১/৬৮০২২ খড়গপুর-বালেশ্বর-খড়গপুর মেমু। দূরপাল্লার ট্রেনের মধ্যে ২৮ জুলাই থেকে ৮ অগাস্ট ১২৭০৪ সেকেন্দ্রাবাদ-হাওড়া ফলকনুমা এক্সপ্রেস এবং ২৯ জুলাই থেকে ৯ অগাস্ট ১২৭০৩ হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেস ও ১২৮২১/১২৮২২ হাওড়া-পুরী-হাওড়া এক্সপ্রেস বাতিল থাকছে।

এছাড়াও ৩০ জুলাই ২২৮৫১ সাঁতরাগাছি-মেঙ্গালুরু সেন্ট্রাল, ১ অগাস্ট ২২৮৫২ মেঙ্গালুরু সেন্ট্রাল-সাঁতরাগাছি, ৪ অগাস্ট ১৮০৪৫ শালিমার-চের্লাপল্লি ইস্ট কোস্ট ও ২২৬০৪ ভিলুপুরম-খড়গপুর এক্সপ্রেস এবং ৪ ও ৭ অগাস্ট ২২৫০৪/২২৫০৩ ডিব্রুগড়-কন্যাকুমারী-ডিব্রুগড় বিবেক এক্সপ্রেস বাতিল। ৫ অগাস্ট বাতিল ১২০৭৩/১২০৭৪ হাওড়া-ভুবনেশ্বর-হাওড়া জনশতাব্দী এবং ২২৮৪৯ শালিমার-সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস। ৬ অগাস্ট ১৮০৪৬ চের্লাপল্লি-শালিমার ইস্ট কোস্ট এবং ২২৬০৩ খড়গপুর-ভিলুপুরম এক্সপ্রেস বাতিল করা হয়েছে (Indian Railways)।