হাওড়া স্টেশন হচ্ছে আরও আধুনিক! নতুন প্ল্যাটফর্মে ট্রেন পরিষেবায় আসছে বড় পরিবর্তন

Published on:

Published on:

Howrah Station major changes to train services
Follow

বাংলা হান্ট ডেস্ক: এবার পূর্ব দক্ষিণ পূর্ব রেলের যাত্রীদের জন্য রয়েছে সুখবর ভারতীয় রেলের তরফ থেকে। হাওড়া স্টেশনে (Howrah Station) এবার বাড়তে চলেছে প্ল্যাটফর্মের সংখ্যা। রেলের দেওয়া একটি বিজ্ঞপ্তি অনুযায়ী 2026 সালের 27 জুলাই সকাল ৫ টা থেকে নতুন প্ল্যাটফর্মটি প্যাসেঞ্জার ট্রেন পরিষেবার জন্য খুলে দেওয়া হবে। ফলে ঐদিন থেকেই একাধিক যাত্রীবাহী ট্রেন চব্বিশ নম্বর প্লাটফর্ম থেকে ছাড়তে পারবে বলে জানা গিয়েছে।

হাওড়ায় ট্রেন পরিষেবায় বড় বদল (Howrah Station)

পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে, প্ল্যাটফর্মটি (Howrah Station) চালু হওয়ার সম্ভাব্য সময় ২৭ জুলাই ২০২৬, সকাল ৫টা। এরপর থেকেই প্যাসেঞ্জার ট্রেন চলাচলের জন্য এটি ব্যবহৃত হবে। যাত্রীদের স্টেশনের পাবলিক এড্রেস সিস্টেমে প্রচারিত ঘোষণা মনোযোগ দিয়ে শোনার জন্য অনুরোধ করেছে রেল কর্তৃপক্ষ। পাশাপাশি যাতে প্লাটফর্ম সংক্রান্ত বিভ্রান্ত এল অনুযায়ী সেই বিষয়েও নজর দিতে বলেছে।

Howrah Station major changes to train services

আরও পড়ুন: পাঁশকুড়া লাইনের যাত্রীদের জন্য বড় আপডেট! তারকেশ্বরগামী বিশেষ ট্রেনের টাইম টেবিল দেখে নিন

যদিও রেলের এই পদক্ষেপ এর ফলে হাওড়া স্টেশনে ট্রেন পরিচালনা আগের থেকে অনেকটা সুবিধাজনক হবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি নতুন প্ল্যাটফর্ম চালু হওয়ায় যাত্রীদের ওঠানামাই সুবিধা বাড়বে। তাছাড়া ব্যস্ত সময় বাকি প্ল্যাটফর্ম গুলোর উপর চাপ কিছুটা কমবে বলে মনে করছে পূর্ব রেল।

যাত্রীদের সফরের আগে ট্রেনের নির্ধারিত প্ল্যাটফর্ম সম্পর্কে নিশ্চিত হওয়ার পাশাপাশি স্টেশনে পৌঁছে নিয়মিত ঘোষণার ওপর নজর রাখার পরামর্শ দিয়েছে পুর্ব রেল। অন্যদিকে সমাজ মাধ্যমে হঠাৎ ভাইরাল হয়েছে একটি ভিডিও, সদ্য চালু হওয়া দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনটিকে একটি ডিজেল ইঞ্জিন টেনে নিয়ে যাছে।

সেই ভিডিওতে বলা হয়, হাইড্রোজেন ট্রেনের লোকোমোটিভে কিছু গোলমাল হওয়ায় ট্রেনটিকে ডিজেল ইঞ্জিন দিয়ে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। এই বিষয়ে সোশ্যাল মিডিয়াতে দেওয়া একটি বিবৃতিতে এই ভাইরাল ভিডিওটিকে ভুল বা তথ্যগতভাবে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে আখ্যা দিয়েছে উত্তর রেলওয়ে (Howrah Station)।