বাংলা হান্ট ডেস্ক: বৃষ্টি যেন দক্ষিণবঙ্গ (South Bengal Weather) থেকে কিছুতেই পিছু হাঁটছেনা। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবারও ভিজবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। পাশাপাশি হাওয়া অফিসে তরফ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যে উত্তাল রয়েছে সমুদ্র। এছাড়াও গভীর নিম্নচাপের কারনে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী পূর্বাভাসের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weath):
আপাতত দক্ষিণবঙ্গে (South Bengal Weath) ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত কমেছে। কিন্তু তাই বলে রোদ ঝলমলে দিন ফিরছে এমনটা নয়। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ শহর কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ অথবা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন: গরম ভাত, রুটি বা পরোটার সেরা সঙ্গী! মাত্র কয়েক মিনিটে বানিয়ে ফেলুন দই আলু
বুধবার দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া , হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। বিশেষ সতর্কতা জারি করা হয়েছে এই সব জেলায়। আজ ভারী বৃষ্টির কড়া সতর্কতা জারি রয়েছে পুরুলিয়া এবং বাঁকুড়াতেও।
পাশাপাশি পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার উপকূল এলাকায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বাকি বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলিতে। মঙ্গলবার পর্যন্ত একাধিক জেলায় বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি কমতে পারে বুধবার থেকে। আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের কোনও জেলায় আবহাওয়া সংক্রান্ত সতর্কতা নেই।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal Weather)
একদিকে যেমন দক্ষিণবঙ্গে (South Bengal Weather) বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হচ্ছে। অপরদিকে উত্তরবঙ্গের রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরের জেলাগুলিতে অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টিপাত বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস।













