বাংলা হান্ট ডেস্ক: ফের কপালে চাপ মধ্যবিত্ত। কারণ লক্ষ্মী পূজার আগে বাড়ল এলপিজির দাম (Lpg Cylinder)। বিশেষজ্ঞদের মতে এই উৎসবের মরশুমে আপাতত সিলিন্ডারের দাম কমার কোন সম্ভাবনা নেই। তবে জুলাই ও আগস্ট মাসে কিছুটা হলেও দাম কমে ছিল এই গ্যাস সিলিন্ডারের। এবার এক নজরে দেখে নিন লক্ষ্মী পূজোর আগে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কত বেড়েছে।
লক্ষ্মীপুজোর আগে বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম (Lpg Cylinder)
পশ্চিম এশিয়ার টানাপোড়ন ও বিশ্ববাজারে আন্তর্জাতিক লেনদেনের অশান্তির প্রভাব- সরাসরি এসে পড়েছে জ্বালানির বাজারে। পাশাপাশি অপরিচিত তেলের দাম বেড়ে যাওয়ায় সিলিন্ডারে মূল্যবৃদ্ধি হয়েছে (LPG Cylinder) । আর এই বিষয়ে স্পষ্ট করে দিয়েছেন বিশেষজ্ঞরা। তবে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি পেল আপাতত ঘরোয়া সিলিন্ডারের দামের কোন পরিবর্তন হয়নি বলে জানিয়েছেন রাষ্ট্রায়ত্তর তেল সংস্থাগুলি।

আরও পড়ুন: রুটি থাকবে তুলতুলে নরম, ক্যাসারোলে রাখার আগে এই টোটকা জানুন
আজ, ২৪ অক্টোবর, শনিবার কলকাতায় গৃহস্থালির গ্যাস ৯৬৮ টাকা। বাণিজ্যিক সিলিন্ডার বেড়ে ২,৯৫৪ টাকা।দিল্লিতে গৃহস্থালির গ্যাস ৯৪২ টাকা। বাণিজ্যিক সিলিন্ডার ২,৮১০ টাকা। মুম্বইয়ে গৃহস্থালির গ্যাস ৯৪১.৫০ টাকা। বাণিজ্যিক সিলিন্ডার ২,৭৬৪ টাকা।
চেন্নাইয়ে গৃহস্থালির গ্যাস ৯৫৭.৫০ টাকা। চার মহানগরের মধ্যে এখানেই বাণিজ্যিক গ্যাসের দাম সবচেয়ে বেশি- ২,৯৮৩ টাকা।
প্রসঙ্গত, জুলাই ও আগস্ট মাসে এই বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দর কিছুটা কমেছিল। তবে অক্টোবর মাস করতে না করতে ফের ঊর্ধ্বগামী এই গ্যাস সিলিন্ডারের দাম। এর ফলে যথারীতি চিন্তার ভাঁজ মাথায় পড়েছে মধ্যবিত্তের (Lpg Cylinder)।














