বাংলা হান্ট ডেস্কঃ মাসের পয়লা তারিখেই মধ্যবিত্তের জন্য এল সুখবর। বিগত কয়েকমাস ঊর্ধ্বমুখী থাকার পর একধাক্কায় অনেকেই কমল রান্নার এলপিজি সিলিন্ডারের দাম (LPG Cylinder Price)। তাও আবার ২০০ টাকারও বেশি। কত হল বাড়ির ১৪ কেজি ও বাণিজ্যিক ১৯ কেজি সিলিন্ডারের দাম? চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত।
১ লা অগাস্ট থেকে ২০০ টাকারও বেশি সস্তা গ্যাস সিলিন্ডার
প্রতিমাসের মত আগস্টের ১লা তারিখ পড়তেই এমাসের জন্য নতুন রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ঘোষণা করেছে কোম্পানিগুলি। কলকাতায় যেখানে গতকাল অবধি ১৯ কেজির সিলিন্ডার কিনতে ৩০৮১ টাকা ৫০ পয়সা খরচ করতে হত সেখানে রাতারাতি ২০৯ টাকা কমে গিয়েছে দাম। অর্থাৎ আজ থেকে কমার্শিয়াল সিলিন্ডারের জন্য ২৮৭২.৫০ টাকা লাগবে। এর ফলে সোজাসুজি উপকৃত হবেন ব্যবসায়ীরা আর কিছুটা হলেও দাম কমবে গ্যাসের উপর নির্ভর থাকা দ্রব্যগুলির।
আসলে হরমুজ প্রণালীতে সমস্যার জেরে ব্যাপকভাবে বেড়ে গিয়েছিল সিলিন্ডারের দাম। তবে এবার পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। ফলে ধাপে ধাপে কমছে LPG Cylinder এর দাম। গত মাসেও ১৭৪ টাকা কমানো হয়েছিল প্রতি সিলিন্ডার পিছু। তার আগে কলকাতায় একটি কমার্শিয়াল সিলিন্ডারের জন্য ৩২৫৫.৫০ টাকা খরচ করতে হচ্ছিল ব্যবসায়ীদের।
আরও পড়ুনঃ SIR-এ নাম বাদ গেলেও রেশন নিয়ে চিন্তা নেই! আমজনতাকে স্বস্তি দিয়ে বড় পর্যবেক্ষন হাইকোর্টের
তবে ঘরোয়া রান্নার গ্যাস সিলিন্ডারের দামে কিন্তু কোনো পরিবর্তন হয়নি। ফলে গতমাসের মত এমাসেও ৯৬৮ টাকা দাম বজায় থাকছে। যদিও আশা করা হচ্ছে হরমুজ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার ফল আগামীতে দাম কমবে। তাছাড়া সামনেই দুর্গোৎসব থেকে শুরু করে দেওয়ালির সিজেন আসছে। সেই সময় সাধারণ মানুষকে কিছুটা রেহাই দিতে গ্যাসের দাম কমাতে পারে সরকার, এমনটাই আশা করছেন অনেকে।
অগাস্ট মাসে ঘরোয়া সিলিন্ডারের দাম
আপনি যদি কলকাতাবাসী হন তাহলে ১৪.২ কেজি সিলিন্ডারের জন্য ৯৬৮ টাকা খরচ করতে হবে। এছাড়া মুম্বাইতে ৯৪১.৫০ টাকা, হায়দ্রাবাদে ৯৯৪ টাকা, বেঙ্গালুরুতে ৯৪৪.৫০ টাকা, চেন্নাইতে ৯৫৭.৫০ টাকা ও লাখনৌতে ৯৭৬.৫০ টাকা খরচ হবে।













