বিনামূল্যে রেশনে নতুন নিয়ম! এই ৮ শর্ত পূরণ না হলেই বাতিল কার্ড? জেনে নিন

Published on:

Published on:

Ration Card cancel reasons 8 conditions to continue free ration
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রেশন নিয়ে ব্যাপক কড়াকড়ি শুরু হয়েছে। বিনামূল্যে রেশন (Free Ration) পাওয়ার যোগ্য নন এমন গ্রাহকদের সুবিধা বন্ধ করতে তৎপর হয়ে উঠেছে সরকার। জানা গিয়েছে, ইনকাম ট্যাক্স, চারচাকা গাড়ি, নির্দিষ্ট সীমার বেশি আয় সহ ৮টি শর্তের মধ্যে একটি পূরণ হলেই নাম বাদ পড়তে পারে। সম্প্রতি রেশন কার্ড (Ration Card) নিয়ে এমনই আপডেট সামনে এসেছে।

রেশন কার্ড হোল্ডারদের জন্য বড় খবর | (Ration Card)

বিনামূল্যে রেশন পাওয়ার যোগ্য নন এমন গ্রাহকদের রেশন কার্ড বাতিল করতে শুরু করেছে রাজ্যের খাদ্য ও সরবরাহ দফতর। যেসব গ্রাহকদের চারচাকা গাড়ি রয়েছে, জিএসটি রেজিস্ট্রেশন রয়েছে, কিষাণ ক্রেডিট কার্ডে ৫ লক্ষ টাকা বা তার বেশি ঋণ রয়েছে, পরিবারের সদস্য কোনও সংস্থার ডিরেক্টর পদে রয়েছেন তাঁদের কার্ড বাতিল শুরু হয়েছে। অর্থাৎ এবার থেকে তুলনামূলক স্বচ্ছল পরিবারের সদস্যদের ফ্রি রেশন দেওয়া হবে না।

আরও পড়ুনঃ ২৬ আগস্টের মধ্যে খালি করতে হবে মার্কেট! এসপ্ল্যানেডের ৫২৮ ব্যবসায়ীকে দেওয়া হল নোটিশ

তবে এসআইআর প্রক্রিয়ায় যেসব রেশন গ্রাহকদের নাম বাদ গিয়েছে, তাঁদের সম্পূর্ণ ভেরিফিকেশন না হওয়া অবধি রেশন কার্ড বাতিল করা হবে না। সিএএতে আবেদনকারীদের ক্ষেত্রেও রেশন দেওয়া হবে। তবে বার্ষিক ৬ লক্ষের বেশি আয় হলে রেশন কার্ড বাতিল হতে পারে বলে খবর।

এছাড়া তিন-চারটি পাকা ঘরের বাড়ি, ল্যাপটপ, কম্পিউটার, এসি, চারচাকা গাড়ি, মোটরচালিত দু’চাকার গাড়ি, পরিবারের সদস্য আয়কর দিলে, পরিবারের কেউ সরকারি অথবা কেন্দ্রীয় সরকারি কর্মী হলে রেশন কার্ড বাতিল হতে পারে। তবে আয়করের ক্ষেত্রে যে ব্যক্তি আয়কর দেন, শুধু তাঁর কার্ড বাতিলের সিদ্ধান্ত হয়েছে।

Ration Card

গ্রামীণ এলাকার রেশন কার্ড হোল্ডারদের জন্যও বেশ কিছু শর্ত রয়েছে। নির্দিষ্ট সীমার বেশি সেচযোগ্য জমি, ট্রাক্টর, ল্যান্ডফোন, ৫০ হাজারের বেশি কিষাণ ক্রেডিট কার্ড বা পরিবারের কোনও সদস্যের মাসিক উপার্জন ১০ হাজারের বেশি হলে রেশনের তালিকা থেকে নাম বাদ দেওয়া হতে পারে।

রেশন পাওয়ার যোগ্য নন, অথচ মাসে মাসে বিনামূল্যে চাল, গম নিচ্ছেন এমন গ্রাহকদের আগেই চিহ্নিত করতে শুরু করেছিল কেন্দ্র। ইতিমধ্যেই দেশের প্রায় ৬ কোটি রেশন কার্ড বাতিলের জন্য রাজ্যগুলিকে সুপারিশ করা হয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গের প্রায় সাড়ে ১৭ লক্ষ নাম রয়েছে। ভেরিফিকেশনের পর এই নামগুলি বাদ যেতে পারে বলে মনে করা হচ্ছে।