দুর্গাপুজোতেও চলবে দিঘার স্পেশাল ট্রেন, যাত্রীদের স্বস্তি বাড়িয়ে বড় ঘোষণা রেলের

Published on:

Published on:

Digha special train will run during Durga Puja
Follow

বাংলা হান্ট ডেস্ক : দুর্গাপুজোর আগে দিঘাগামী যাত্রীদের জন্য স্বস্তির খবর দিল দক্ষিণ-পূর্ব রেল। পর্যটক ও নিত্যযাত্রীদের বাড়তি চাহিদার কথা মাথায় রেখে পাঁশকুড়া-দিঘা স্পেশাল ট্রেনের (Digha Special Train) পরিষেবা আরও তিন মাস বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে অক্টোবরের শেষ পর্যন্ত এই ট্রেন চলবে, যা উৎসবের মরশুমে সমুদ্রভ্রমণের পরিকল্পনা করা যাত্রীদের জন্য বড় সুবিধা বলে মনে করা হচ্ছে।

পুজোর মরশুমে দীঘা স্পেশাল ট্রেন (Digha Special Train)

রেলের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ০৮১১৭/০৮১১৮ নম্বর পাঁশকুড়া–দিঘা–পাঁশকুড়া স্পেশাল ট্রেনের পরিষেবা ৩১ জুলাই শেষ হওয়ার কথা ছিল। নতুন সিদ্ধান্তে সেই মেয়াদ বাড়িয়ে ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত করা হয়েছে। অর্থাৎ দুর্গাপুজোর গোটা সময়জুড়েই ট্রেনটি চলাচল করবে।

এই পরিষেবা বিশেষভাবে উপকৃত করবে সেই সব যাত্রীকে, যাঁরা হাওড়া থেকে লোকাল ট্রেনে পাঁশকুড়া পৌঁছে সেখান থেকে দিঘার উদ্দেশে রওনা দেন। পুজোর ছুটিতে অতিরিক্ত ভিড়ের সময়ও বিকল্প যাতায়াতের সুযোগ থাকায় পর্যটকদের চাপ কিছুটা কমবে বলে আশা রেলের। দক্ষিণ-পূর্ব রেলের দাবি, দীর্ঘদিন ধরেই এই ট্রেনে উল্লেখযোগ্য যাত্রীসমাগম হচ্ছে। শুধু দিঘামুখী পর্যটক নন, পূর্ব মেদিনীপুরের বিভিন্ন এলাকার নিত্যযাত্রীরাও এই ট্রেনের উপর নির্ভরশীল।

উল্লেখ্য, তমলুক, নন্দকুমার, নাচিন্দা এবং কাঁথির মতো গুরুত্বপূর্ণ স্টেশনে ট্রেনটির নির্ধারিত স্টপেজ থাকায় প্রতিদিন অফিস, ব্যবসা বা অন্যান্য কাজে যাতায়াতকারী বহু মানুষ এই পরিষেবা ব্যবহার করেন। একই সঙ্গে সকালে দিঘায় পৌঁছে দিনের বেশ কিছুটা সময় সমুদ্রের ধারে কাটিয়ে ফিরতি ট্রেনে ফিরে আসার সুবিধাও থাকায় স্বল্প সময়ের ভ্রমণকারীদের কাছেও ট্রেনটি জনপ্রিয় হয়ে উঠেছে। সেই কারণেই পরিষেবার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন নিয়মিত যাত্রীরা।

Digha special train will run during Durga Puja

আরও পড়ুন :বিনামূল্যে রেশনে নতুন নিয়ম! এই ৮ শর্ত পূরণ না হলেই বাতিল কার্ড? জেনে নিন

সময়সূচি অনুযায়ী, ০৮১১৭ আপ স্পেশাল ট্রেন প্রতিদিন সকাল ৭টায় পাঁশকুড়া থেকে ছেড়ে সকাল ৯টা ২০ মিনিটে দিঘায় পৌঁছায়। ফিরতি ০৮১১৮ ডাউন স্পেশাল সকাল ৯টা ৩০ মিনিটে দিঘা থেকে যাত্রা শুরু করে বেলা ১১টা ৫০ মিনিটে পাঁশকুড়ায় পৌঁছায়।
উৎসবের মরশুমে যাত্রীদের চাপ সামাল দিতে এই পরিষেবা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই আশা রেলের। ফলে আগামী কয়েক মাস দিঘাগামী যাত্রীদের জন্য যাতায়াত আরও সহজ ও সুবিধাজনক হবে।