বর্ষায় ঘুরে দেখুন বাঁকুড়া থেকে পূর্ব বর্ধমানের এই তিনটি জায়গা, মন ভালো হবে গ্যারান্টি

Published on:

Published on:

Travel take a one-day vist to the riverside
Follow

বাংলা হান্ট ডেস্ক: বর্ষাকালের মানুষ বেশিরভাগ সময় পাহাড়ের ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন। তবে পাহাড়ে এই সময় পর্যটকের সংখ্যা এতটাই পরিমাণে বেড়ে যায় যে আপনি শহরের কোলাহল ছেড়ে কোনভাবেই পাহাড়ে গিয়ে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন না। তবে আপনি যদি শহরের এই কোলাহল ছেড়ে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে চান তাহলে অবশ্যই ঘুরে আসুন বর্ষার দিনে একদিনের ছুটি হাতে নিয়ে এই তিনটি নদীর পাড়। যেখানে গেলে আপনি প্রাণ ভরে একদিকে যেমন প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন। অপরদিকে প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে পারবেন বেশ অনেকটা (Travel)।

একদিনের ট্রিপে ঘুরে আসুন নদীর পাড়ে (Travel)

বর্ষার সময় কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছে। আর পরিকল্পনা যদি অল্পদিনের হয় তাহলে আজকের প্রতিবেদন আপনার জন্য। কারণ আজকে আপনাদের সঙ্গে এমন তিনটি জায়গার কথায় শেয়ার করব যেখানে গেলে পরে আপনি প্রাণভরে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন। রইল সেই জায়গা গুলির বিষয়ে বিস্তারিত তথ্য।

Travel take a one-day vist to the riverside

আরও পড়ুন: রোজকার রান্নায় নতুনত্ব, নারকেল-ছোলা দিয়ে এভাবে কচুর শাকের ঘন্ট করলে সবাই খাবে

দ্বারকেশ্বর নদ: বাঁকুড়া জেলায় অবস্থিত তারকেশ্বর নদ বর্ষের সময় পুরোপুরি রূপ বদল করে ফেলে। সেই রূপ দেখতে অনেকেই আসে এই নদীর পাড়ে। পাশাপাশি এখানে একদিনে সফরের জন্য একেবারে উপযুক্ত জায়গা। কলকাতা থেকে দূরত্ব পরে ১৮৫ কিলোমিটার। সকালবেলা গাড়ি নিয়ে বেরোলে সন্ধ্যার মধ্যে আপনি আবার বাড়ি ফিরে আসতে পারবেন।

বেনাপুরের চর: বর্ষায় রূপনারায়ন নদীর রূপ দেখতে যেতে পারেন বেনাপুরে। সবুজ ঘাসের ওপর বসে রূপনারায়ন নদীর প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন। পাশাপাশি কলকাতা থেকে বেনাপুর চর পৌঁছতে সময় লাগে দু’ঘণ্টা। দুপুরবেলা বেরিয়ে রাত্রের মধ্যে আপনি ফিরে আসতে পারবেন অনায়াসে।

অজয় নদী: বোলপুর শান্তিনিকেতনে যাওয়ার পথে কিছুটা সময় কাটিয়ে আসতে পারেন এই নদীর তীরে। অথবা পূর্ব বর্ধমান যেতেও এখানে যেতে পারেন। সকালে গিয়ে কিছুক্ষণ সময় কাটাতে চাইলে অজয় নদীর ধারে গিয়ে বসতে পারেন। পাশাপাশি বর্ষের সময় এই জায়গাটা ছুটে কাটানোর এক অন্যতম স্থান হয়ে উঠেছে বর্তমানে (Travel)।