ভরা বর্ষায় ইলিশ-হীন কলকাতার বাজার, বাংলাদেশেও দাম চড়া, কিন্তু কেন?

Published on:

Published on:

Hilsa is being caught in this river of bengal
Follow

বাংলাহান্ট ডেস্ক : জুনের শেষ থেকেই ইলিশ (Hilsa Fish) ঢুকতে শুরু করেছে কলকাতার বাজারে। কিন্তু মাছের দাম কমার নামই নেই। জুলাই মাস থেকে একটানা বৃষ্টি হলেও ইলিশের দাম এখনও আকাশছোঁয়া। বিশেষ করে বড় আকারের ইলিশ কিনতে চাইলে হাজার টাকার কমে মিলবেই না। শহরের কোন বাজারে কী পরিস্থিতি?

কলকাতায় ইলিশের (Hilsa Fish) দাম কত

মানিকতলা বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক বলেন, শহরে সবথেকে বেশি বিক্রি হচ্ছে ৯০০ গ্রাম থেকে ১ কেজি ১০০ গ্রামের ইলিশ। বুধবার বাজারে ১০০০-১২০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে এই মাছ গুলি। ১২০০-১৩০০ কেজির মাছ বিকোচ্ছে ১৫০০-১৬০০ টাকায়।

Why hilsa fish price is high

শহরতলির বাজারে দাম: নিউ ব্যারাকপুর বাজারে ৭০০-৯০০ গ্রামের ইলিশ পাওয়া যাচ্ছে ৯০০ দৈনিক ১০০০ টাকায়। ৫০০-৬০০ গ্রামের ইলিশও রয়েছে বাজারে। এগুলি ৭০০-৮০০ টাকায় পাওয়া গেলেও বেশিরভাগই হিমঘরের মাছ। মাছ ব্যবসায়ী সূত্রে খবর, খারাপ আবহাওয়ার জন্য ২-৩ দিনের মধ্যেই সমুদ্র থেকে ফিরে আসছে ট্রলার। সমুদ্র উত্তাল হয়ে থাকায় কম মাছ নিয়েই উপকূলে ফিরছে ট্রলার। তার জেরেই চড়া দামে বিক্রি হচ্ছে মাছ।

আরও পড়ুন : সপ্তম বেতন কমিশন চালু হলেই বদলাবে ছুটির নিয়ম? সরকারি কর্মীদের জন্য বিরাট আপডেট

বাংলাদেশেও ইলিশ অমিল: জানা যাচ্ছে, বরগুনার উপকূল থেকে ইলিশ (Hilsa Fish) ধরতে গিয়ে খালি হাতেই ফিরতে হচ্ছে মৎস্যজীবীদের। নদীতে পলি জমায়, নতুন চর জেগে ওঠার কারণে জালে ইলিশ কম উঠছে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন : হাওড়া-শিয়ালদহ থেকে দমদম জংশন, অমৃত ভারত প্রকল্পে ভোল বদলাতে চলেছে কোন কোন স্টেশনের?

প্রতি বছরই বাংলাদেশ থেকে ইলিশ আসে বাজারে। পুজোর আগে সেপ্টেম্বর মাসেই মূলত ইলিশ আসে বাংলাদেশ থেকে। কিন্তু এবছর ইলিশ কম ওঠায় চিন্তা বাড়ছে। আর কয়েক সপ্তাহের মধ্যে বিষয়টি স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।