অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় চমক! সোমবারই চূড়ান্ত ঘোষণা শুভেন্দুর

Published on:

Published on:

Suvendu Adhikari to make big announcement about Annapurna Yojana
Follow

বাংলা হান্ট ডেস্ক : অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা নিয়ে অপেক্ষার অবসান হতে চলেছে। প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যাঁরা আবেদন করেছেন, তাঁদের মধ্যে যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে কবে থেকে টাকা পৌঁছবে, সেই দিনক্ষণ জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। জানা যাচ্ছে, আগামী ১৭ আগস্ট থেকে অর্থ পাঠানোর কাজ শুরু হবে। তবে তার আগে ১০ আগস্ট প্রকাশ করা হবে উপভোক্তাদের যোগ্যতা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য।

অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)

নবান্নে অন্নপূর্ণা যোজনা নিয়ে একাধিক বিষয় স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ১০ আগস্ট জানানো হবে কারা এই প্রকল্পের আওতায় আসছেন। একইসঙ্গে সুবিধা পাওয়ার ক্ষেত্রে কী কী যোগ্যতার মাপকাঠি পূরণ করতে হবে, তাও বিস্তারিতভাবে প্রকাশ করা হবে। অর্থাৎ, আবেদন করার পর কারা চূড়ান্তভাবে সরকারি সহায়তা পাওয়ার তালিকায় রয়েছেন, তা জানা যাবে ওই ঘোষণার পর।

মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, ১০ অগস্টের ঘোষণাটি অন্নপূর্ণা যোজনার আবেদনকারীদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ সেদিনই যোগ্য উপভোক্তাদের তালিকা এবং প্রকল্পের শর্তগুলি সামনে আসবে। প্রকল্পে আবেদনকারীর সংখ্যা নিয়েও বড় তথ্য দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, জুন থেকে ৩১ জুলাই পর্যন্ত অন্নপূর্ণা যোজনার জন্য অনলাইন ও অফলাইন—দুইভাবেই আবেদন গ্রহণ করা হয়েছে। অফলাইনে পাওয়া আবেদনগুলিকে সরকারি পোর্টালে নথিভুক্ত করার কাজ এখনও চলছে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ” নবান্ন থেকে ২৮ লক্ষ মানুষকে টাকা দিয়েছিলাম, নেতাজি ইন্ডোর থেকে ১ কোটি ১৯ লক্ষ মানুষকে দিয়েছিলাম। তারপরও আমরা আবেদন নিয়েছি ৩১ জুলাই পর্যন্ত। মোট আবেদন করেছেন ২ কোটি ১৬ লক্ষ।”

Suvendu Adhikari to make big announcement about Annapurna Yojana

আরও পড়ুন :স্কুল বাস-পুলকার নিয়ে বড় সিদ্ধান্ত! নিয়ম না মানলেই কড়া ব্যবস্থা, জানাল পরিবহণ মন্ত্রী

ফলে অন্নপূর্ণা যোজনায় আবেদনকারীর বিপুল সংখ্যা এখন সরকারের সামনে বড় দায়িত্বও তৈরি করেছে। জমা পড়া আবেদন যাচাই করে নির্দিষ্ট যোগ্যতার ভিত্তিতে উপভোক্তা বাছাইয়ের পরই টাকা পৌঁছবে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। আপাতত সেই চূড়ান্ত তালিকার দিকেই নজর আবেদনকারীদের। ১০ই আগস্ট জানা যাবে কারা যোগ্য এবং কী নিয়মে সুবিধা মিলবে। পরবর্তী সময়ে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে টাকা দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ফলে অন্নপূর্ণা যোজনার সুবিধার অপেক্ষায় থাকা আবেদনকারীদের নজর এখন ১০ আগস্টের ঘোষণার দিকে তাকিয়ে।