Durga Puja 2026 Live Updates

মূল্যবৃদ্ধিতে বড় ধাক্কা! সেপ্টেম্বরে ৫.৫৪%, দ্বিগুণেরও বেশি পেঁয়াজের দাম

Published on:

Published on:

Onion price hike shock ahead of Puja rate at 5.54 in september
Follow

বাংলা হান্ট ডেস্ক: মূল্যবৃদ্ধিতে লাগাম টানতে কয়েকদিন আগে রেপো রেট বাড়িয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক। এর ফলে গাড়ি-বাড়ি থেকে শুরু করে ইএমআই তে বাড়তি বোঝা চাপ বাড়বে বলে আশঙ্কা করা হয়েছিল। তবে এর মধ্যে মুদ্রাস্ফীতির অস্বস্তিকর তথ্য সামনে এল। যার ফলে আদা পেঁয়াজ রসুন সহ একাধিক নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আগুন ছোঁয়া হয়েছে (Onion)।

পুজোর মুখে মূল্যবৃদ্ধির ধাক্কা, সেপ্টেম্বরে হার ৫.৫৪ (Onion)

গত আগস্ট মাসে খুচরো মুদ্রাস্ফীতির হার ছিল ৪.৮৩ শতাংশ। সেপ্টেম্বরে তা আরও বেড়ে পৌঁছল ৫.৫৪ শতাংশে। তবে এই হার রিজার্ভ ব্যাংকের সহনশীলতার মাত্রার মধ্যেই রয়েছে বলে জানানো হয়েছে।

Onion price hike shock ahead of Puja rate at 5.54 in september

আরও পড়ুন: পুজোয় অষ্টমীতে কী রান্না করবেন? লুচির সঙ্গে বানান সুস্বাদু পনির রেজ়ালা

সোমবার জাতীয় পরিসংখ্যান দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি গত আগস্ট মাসে ছিল ৫.৯৭ শতাংশ। সেপ্টেম্বরে তা বেড়ে হয়েছে ৭.৭৪ শতাংশ। সবচেয়ে বেশি দাম বেড়েছে পেঁয়াজ (১০৮.০৯ শতাংশ), রুপোর গয়না (৮৭.৮ শতাংশ), আদা (৬২.৮৫ শতাংশ), রসুন (৫৪.৬২ শতাংশ) ও লেবুর (৩৬.৪১ শতাংশ)। অন্যদিকে আলু, টম্যাটো, মোটরগাড়ি, ঢেঁড়স ও নারকেলের মূল্যবৃদ্ধি নেতিবাচক।

গ্রাম ও শহরে এই মূল্যবৃদ্ধির হার যথাক্রমে ৬.০৮ ও ৪.৮৮ শতাংশ। চার বছর পর গত সপ্তাহেই রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়েছে রিজার্ভ ব্যাংক। সেসময়ই মূল্যবৃদ্ধির মাথা তোলার ইঙ্গিত দিয়েছিল আরবিআই। বর্তমান আর্থিক বছরে মূল্যবৃদ্ধির পূর্বাভাস ৫শতাংশ থেকে বাড়িয়ে করা হয়েছিল ৫.২ শতাংশ (Onion)।