Durga Puja 2026 Live Updates

ঝিরিঝিরি বৃষ্টি শুরু কলকাতায়, দশমী পর্যন্ত কবে কোন জেলা ভিজবে দেখে নিন তালিকা

Published on:

Published on:

south bengal weather(216)
Follow

বাংলাহান্ট ডেস্ক: আজ মহা চতুর্থী। আবহাওয়া দপ্তর আগেই জানিয়ে দিয়েছে, এবার আর পুজোর মধ্যে দুর্যোগের সম্ভাবনা নেই। তবে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) কিছু জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে একাধিক জায়গায়। কোন কোন জেলা কবে কবে ভিজতে পারে, জেনে নিন আবহাওয়া দপ্তরের পূর্বাভাস।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather

আবহাওয়া দপ্তর বলছে, বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। যদিও তার থেকে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। নিম্নচাপ প্রভাব ফেলতে পারবে না পুজোর দিনগুলিতে। যদিও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কোথাও কোথাও। কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ চতুর্থীর দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আকাশ আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে খুব সামান্য বৃষ্টি হবে। আগামীকাল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ফের।

South bengal Weather rain forecast during devi paksha

বৃহস্পতিবার থেকে শনিবার বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা-সহ হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইতে পারে। রবিবারে উপকূলের জেলাগুলিতে হালকা বৃষ্টির পূর্বাভাস। তারপর থেকে আর বৃষ্টি হবে না দক্ষিণবঙ্গে। নবমী থেকে একাদশী পর্যন্ত রাজ্যজুড়ে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। দক্ষিণবঙ্গের আবহাওয়াতে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই পুজোর মধ্যে।

south bengal weather(265)

আরও পড়ুন: ‘লটারির দোকান তো নয়, বইয়ের দোকানে অসুবিধা কোথায়?’ সিপিএমের বুকস্টল মামলায় প্রশ্ন তুলল হাইকোর্ট

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর | North Bengal Weather Update

উত্তরবঙ্গেও রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার পর্যন্ত অধিকাংশ জেলা শুষ্ক থাকবে। শুক্র ও শনিবার উপরের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভিজতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার। যদিও ভারী বৃষ্টি হবে না কোথাও। হালকা বৃষ্টির সম্ভবনা রয়েছে। শুক্র এবং শনিবার দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি সামান্য ভিজতে পারে। রবিবার থেকে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। আগামী সপ্তাহ থেকে তাপমাত্রাও ধীরে ধীরে কমতে পারে।