প্রভিডেন্ট ফান্ডের টাকা নিয়ে বিরাট আপডেট! চাকরিজীবীদের বড় নিয়ম স্পষ্ট করল ইপিএফও

Published on:

Published on:

When does PF interest stop EPFO Interest rules explained
Follow

বাংলা হান্ট ডেস্কঃ প্রভিডেন্ট ফান্ডের টাকা নিয়ে অনেকের মনেই একটি ধারণা রয়েছে। বহু ইপিএফও সদস্য মনে করেন, অবসরের পর পিএফের টাকা রেখে দিলে সেখান থেকে সুদ (EPFO Interest Rules) পেতেই থাকবেন। যদিও বাস্তবে এমনটা নয়। সম্প্রতি তা স্পষ্ট করে দিয়েছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (Employees Provident Fund Organization) তথা ইপিএফও।

ইপিএফও নিয়ে বড় আপডেট | (EPFO Interest Rules)

সম্প্রতি ইপিএফও জানিয়েছে, কোনও সদস্য অবসর গ্রহণ করলে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে তাঁকে পিএফের টাকা তুলে নিতে হবে। একটি এক্স পোস্টের মাধ্যমে সদস্যদের জানানো হয়েছে, গ্রাহকরা যেন নির্দিষ্ট সময়ের মধ্যে নিজেদের প্রাপ্য টাকা তুলে নেন। এছাড়া অ্যাকাউন্ট কখন নিষ্ক্রিয় হয়ে যেতে পারে সেই বিষয়েও যেন সচেতন থাকেন।

আরও পড়ুনঃ রাস্তায় টোটোর দাপাদাপি অতীত! ই-রিকশা নিয়ে এবার কড়া পদক্ষেপ পরিবহণ দফতরের

ইপিএফওর কোনও সদস্য চাকরি ছেড়ে দিলেও তাঁর অ্যাকাউন্টে পিএফের টাকা থেকে যেতেই পারে। তবে সেই অর্থের উপর ভিত্তি করে সুদ জমা হতেই থাকবে এর কোনও নিশ্চয়তা নেই। এমনকি বিশেষ কিছু পরিস্থিতিতে ইপিএফ অ্যাকাউন্ট নিষ্ক্রিয়ও হয়ে যেতে পারে।

ইপিএফ অ্যাকাউন্ট কখন নিষ্ক্রিয় হয়ে যায়?

মাসে মাসে অ্যাকাউন্টে টাকা আসা যখন বন্ধ হয়ে যায় ও সদস্যরা নির্দিষ্ট সময়ের মধ্যে জমাকৃত অর্থ তুলে না নেন, তখন সেই ইপিএফ অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। নিয়ম বলছে, সদস্যের অবসর গ্রহণ অথবা মৃত্যু ও স্থায়ীভাবে বিদেশ চলে যাওয়ার মতো কিছু পরিস্থিতিতে একটি অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে যায়। এই রকম পরিস্থিতিতে সাধারণত তিন বছর পর একটি অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে যায়।

এছাড়া কোনও সদস্য ৫৫ বছর হওয়ার আগে অবসর নিলে তিনি ৫৮ বছর বয়স অবধি সুদ পাবেন। তবে ৫৫ বছর বা তার পরে অবসর নিলে রিটায়ারমেন্টের তিন বছর পর অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে যেতে পারে।

EPFO interest rules

এক কথায়, কোনও সদস্য কত বছর বয়স অবধি সুদ পাবেন সেটা তাঁর অবসরের বয়সের উপর নির্ভর করে। ধরা যাক, কোনও ব্যক্তি ৫৮ বছর বয়সে অবসর গ্রহণ করেছেন। সেক্ষেত্রে অবসরের পর তিন বছর অবধি অর্থাৎ ৬১ বছর অবধি সুদ অর্জিত হতে পারে। ৬০ বছরে অবসর নিলে ৬৩ বছর অবধি হবে।

সব মিলিয়ে, অবসরপ্রাপ্ত সদস্যদের তাঁদের পিএফ অ্যাকাউন্ট কখন নিষ্ক্রিয় হয়ে যেতে পারে সেই বিষয়ে সচেতন থাকা উচিত। এই অ্যাকাউন্টে জমাকৃত অর্থ তোলার ক্ষেত্রে অবসরের তারিখ হিসাব করা অত্যন্ত জরুরি।