সবাই নয়, কারা অন্নপূর্ণা যোজনার কড়কড়ে ৩০০০ টাকা পাবেন এই মাসে? আপডেট জেনে নিন

Published on:

Published on:

annapurna yojana(64)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যজুড়ে বর্তমানে চর্চার শিরোনামে অন্নপূর্ণা যোজনা। জুন-জুলাইয়ের পর এবার আগস্ট মাসের (Annapurna Yojana) ৩০০০ টাকার অপেক্ষায় আবেদনকারীরা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আগামী ১৭ আগস্ট থেকে যোগ্য আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা প্রকল্পের টাকা পাঠানো শুরু হবে। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টেও কি ক্রেডিট হবে চলতি মাসের টাকা? আবেদন করে থাকলে জেনে নিন।

অন্নপূর্ণা যোজনার আর্থিক সাহায্য ১৭ তারিখ থেকে | Annapurna Yojana

যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর যোগ্য সব আবেদনকারীদের অ্যাকাউন্টে ১৭ অগাস্ট থেকে অন্নপূর্ণার ৩ হাজার টাকা ঢুকতে থাকবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কারা টাকা পেতে চলেছেন চলতি মাসে? একাধিক রিপোর্ট বলছে, যারা জুন এবং জুলাই মাসে টাকা পেয়েছিলেন তাদের এই মাসে টাকা পেতে পারেন।

একইসঙ্গে যারা নতুন করে আবেদন করেছেন, তাদেরও টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা ১০ জুলাই পর্যন্ত যারা আবেদন করেছেন, এবং যাদের আবেদনে কোনও ত্রুটি মেলেনি তাদের টাকা ঢুকবে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি, মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ১৭ অগাস্টের মধ্যে ১০ জুলাই পর্যন্ত জমা পড়া সমস্ত আবেদনপত্রের ভেরিফিকেশন সম্পূর্ণ করা সম্ভব হবে। ১১ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত জমা পড়া আবেদনগুলির যাচাই করে সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করতে আরও কিছুটা সময় লাগবে।

উল্লেখ্য, শেষ পাওয়া আপডেট বলছে, এখনও পর্যন্ত অন্নপূর্ণা যোজনায় মোট ২ কোটি ১৬ লক্ষ আবেদন জমা পড়েছে। বর্তমানে চলছে ভেরিফিকেশন প্রক্রিয়া। সমস্ত আবেদন যাচাই ভেরিফাই করে তারপর যোগ্য আবেদনকারী বেছে নেওয়া হচ্ছে। এদিকে অন্নপূর্ণা যোজনা নিয়ে আজ বড় বার্তা দিতে পারেন মুখ্যমন্ত্রী।

annapurna yojana(62)

আরও পড়ুন: ২৫ দিনের মধ্যে ৬৫ হাজার কর্মীর বকেয়া DA মেটান! রাজ্যকে বিরাট নির্দেশ, কাদের কপাল খুলল?

আজ ১০ অগাস্ট নারী ও শিশুকল্যাণ দফতরের মন্ত্রী মালতী রাভা রায়কে নিয়ে সাংবাদিক বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী। কীভাবে ফর্ম স্ক্রুটিনির কাজ চলছে, সে সংক্রান্ত সমস্ত তথ্য সাধারণ মানুষকে জানাতেই এই বৈঠক বলে জানা যাচ্ছে। এবার সেই বৈঠক থেকে মুখ্যমন্ত্রী কী বার্তা দেন সেদিকে নজর থাকবে সকলের।