Gemini-তে বানানো জাল রেলের আইডি! রামপুরহাটে গ্রেফতার ভুয়ো TTE সাজা যুবক

Published on:

Published on:

Fake Railway TTE arrested from Rampurhat Station with Fake Railway ID Card made with Gemini AI
Follow

বাংলা হান্ট ডেস্কঃ এখনকার দিনে শুধুই ডিজিটাল দুনিয়া নয়, আট থেকে আশি সকলেই ‘বুঁদ’ AI বা কৃত্রিম বুদ্ধিমত্তার নেশাতে। সবকিছুর মতো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যেও রয়েছে ভালো খারাপ উভয় দিক। সম্প্রতি এ আই ব্যবহার করে ভুয়া নথিপত্র বানিয়ে টিটি (Fake Railway TTE) সেজে ঘুরে বেড়াচ্ছিলেন উত্তর ২৪ পরগনার এক যুবক, আর্যদীপ সাহা। বুধবার ভোররাতে রামপুরহাট স্টেশন থেকেই তাকে আটক করেছে রেলওয়ে প্রোটেকশন ফোর্স অর্থ্যাৎ (RPF)।

রামপুর থেকে ধৃত ভুয়ো টিটি

যাত্রীদের সাথে এইভাবে দিনের পর দিন প্রতারণা করে রেলের নাম খারাপ করার জন্য বড় চক্রের সাথে ওই ব্যক্তির কোনো যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখছেন পূর্ব রেলের কর্মকর্তারা। প্রসঙ্গত এটাই প্রথমবার নয়, ওই যুবক নাকি আগেও নিজেকে রেল কর্মচারী হিসেবে পরিচয় দিয়েছিল।

শুরুতে আত্মবিশ্বাসের সাথে নিজের বক্তব্যে অনড় থাকলেও, ক্রমাগত জিজ্ঞাসাবাদের পর শেষ পর্যন্ত ভেঙে পড়ে ওই যুবক। পরে অবশ্য সে স্বীকার করে নেয় সে কোনো রেলকর্মী নন। রামপুরহাটে নামার আগে, কর্তব্যরত টিটিই সেজেই সে শিয়ালদহ থেকে গৌর এক্সপ্রেসে উঠেছিল।

আরও পড়ুনঃ অগ্নিমিত্রা পালের শনিবারের নির্দেশের পরেই অ্যাকশন, দখলমুক্ত পার্ক স্ট্রিটের ফুটপাত

জেরার মুখে পড়ে ওই যুবক স্বীকার করে নিয়েছে উন্নত মানের এআই টুল জেমিনি ব্যবহার করেই সে অত্যন্ত বিশ্বাসযোগ্য জাল নথি এবং পরিচয়পত্র তৈরি করেছিল। তার ব্যাগপত্র তল্লাশি করে ডিজিটাল যুগের প্রতারণার একটি সরঞ্জামগুচ্ছ উদ্ধার করা হয়েছে। যার মধ্যে ছিল দুটি জাল রেলওয়ে আইডি কার্ড। সেখানেই সে নিজেকে টিকিট কালেক্টর (Ticket Collector) এবং TTE হিসেবে চিহ্নিত করেছিল। এছাড়াও জাল করার একটি নকল টিকিট চেকিং অথরিটি লেটার; দুটি এটিএম কার্ড, নগদ টাকাসহ একটি টাকার ব্যাগ এবং 5G স্মার্টফোন পাওয়া গিয়েছে।

জানা যাচ্ছে, আরপিএফ-এর একজন সহকারী সাব-ইন্সপেক্টর (এএসআই) ভোর ৩:১৫ মিনিট নাগাদ রামপুরহাট স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে টহল দিচ্ছিলেন। এমনসময় ওই ব্যক্তিকে তিনি বেশ কিছু সন্দেহজনক আচরণ করতে দেখেন। এরপর ওই সন্দেহভাজন ব্যক্তি প্রথমে আত্মবিশ্বাসের সাথে নিজেকে শিয়ালদহ ডিভিশনের একজন সক্রিয় টিটিই বলে দাবি করে। এরপরই সে নিজের একটি ল্যামিনেটেড রেলওয়ে আইডি কার্ডও দেখায়। কিন্তু ওই কার্ডটিতে বেশ কিছু অসঙ্গতি লক্ষ্য করেন সাব ইন্সপেক্টর । তারপরই যুবকটিকে যাচাই করার জন্য তাকে চিফ টিকিট ইন্সপেক্টরের (সিটিআই) অফিসে নিয়ে যান তিনি।