Durga Puja 2026 Live Updates

পুজোর বাকি দিনগুলিতে বৃষ্টি নিয়ে বড় স্বস্তি! নবমী-দশমীতে কেমন থাকবে আবহাওয়া?

Published on:

Published on:

Durga Puja Weather Update No Rain Forecast Till Trayodashi
Follow

বাংলা হান্ট ডেস্কঃ দুর্গাপুজোয় ঠাকুর দেখতে বেরিয়ে বৃষ্টি হলে আনন্দ অনেকটাই মাটি হয়ে যায়। সপ্তমীর সন্ধ্যায় কলকাতা, হাওড়া ও হুগলি-সহ বেশ কয়েকটি জায়গায় বৃষ্টি হওয়ায় সমস্যায় পড়েছিলেন পুজো দেখতে বেরোনো মানুষ। তবে অষ্টমীর সকাল থেকে আবহাওয়ার (Weather) ছবিটা বদলে গিয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, পুজোর বাকি দিনগুলিতে বৃষ্টির আর কোনও সম্ভাবনা নেই। ফলে নবমী, দশমী থেকে বিসর্জন পর্যন্ত নিশ্চিন্তে ঠাকুর দেখার সুযোগ পাবেন দর্শনার্থীরা।

Weather : পুজোর বাকি দিনগুলিতে কেমন থাকবে আবহাওয়া?

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, অষ্টমী থেকে দক্ষিণবঙ্গে আর বৃষ্টি হবে না (Weather)। আকাশ পরিষ্কার থাকবে। ফলে কলকাতা, হাওড়া ও হুগলি-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় ঠাকুর দেখতে বেরিয়ে বৃষ্টিতে ভিজতে হবে না বলেই আশা করা হচ্ছে।

উত্তরবঙ্গের জন্যও রয়েছে স্বস্তির খবর। সেখানেও আবহাওয়া শুকনো থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। অর্থাৎ দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও পুজোর বাকি দিনগুলিতে বৃষ্টির কোনও আশঙ্কা নেই।

সবচেয়ে বড় খবর, এই আবহাওয়া ত্রয়োদশী পর্যন্ত চলবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। অর্থাৎ নবমী ও দশমীতেও বৃষ্টির চিন্তা ছাড়াই ঠাকুর দেখা যাবে। এমনকী প্রতিমা বিসর্জনের সময়ও বৃষ্টির জন্য কোনও সমস্যা হবে না বলেই আশা করা হচ্ছে।

West Bengal weather rain South Bengal weather Kolkata North Bengal weather update 10 October

আরও পড়ুনঃ ট্রেনের টিকিট বুকিং নিয়ে বড় সিদ্ধান্ত, ২৭ অক্টোবর থেকে যাত্রীদের জন্য চালু নতুন নিয়ম

ফলে পুজোর বাকি দিনগুলিতে ছাতা বা রেনকোট নিয়ে বেরোনোর চিন্তা অনেকটাই কমল। এখন নিশ্চিন্তে মণ্ডপে মণ্ডপে ঘুরে পুজোর আনন্দ উপভোগ করতে পারবেন দর্শনার্থীরা (Weather)।