ট্রেনের টিকিট বুকিং নিয়ে বড় সিদ্ধান্ত, ২৭ অক্টোবর থেকে যাত্রীদের জন্য চালু নতুন নিয়ম

Published on:

Published on:

Indian Railways new initiative special discounts on local tickets

বাংলা হান্ট ডেস্কঃ ট্রেনে (Indian Railways) যাতায়াত করেন এমন যাত্রীদের জন্য বড় খবর। এতদিন অনলাইনে ট্রেনের টিকিট কাটলে ভ্রমণ বিমা নেওয়ার সুযোগ ছিল। কিন্তু রেলস্টেশনের কাউন্টার থেকে টিকিট কাটলে এই সুবিধা পাওয়া যেত না। এবার সেই নিয়মে বদল আসতে চলেছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, আগামী ২৭ অক্টোবর থেকে কাউন্টারের টিকিটেও বিমার সুবিধা চালু করার কথা বলা হয়েছে। এর ফলে অনলাইনে টিকিট না কাটা যাত্রীরাও এই সুবিধা পাওয়ার সুযোগ পাবেন।

Indian Railways : ২৭ অক্টোবর থেকে কী বদলাচ্ছে?

এতদিন IRCTC-র ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ থেকে ট্রেনের টিকিট কাটার সময় যাত্রীরা চাইলে ভ্রমণ বিমা নিতে পারতেন। কিন্তু রেলস্টেশনের কাউন্টার থেকে টিকিট কাটলে সেই সুযোগ ছিল না। এবার কাউন্টার থেকে টিকিট কাটার ক্ষেত্রেও বিমার ব্যবস্থা চালু করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

২০২৩ সালের জুন মাসে ওড়িশায় ট্রেন দুর্ঘটনার পর যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। সেই বিষয়টি মাথায় রেখেই এই নির্দেশ দেওয়া হয়েছে। গত ৬ অক্টোবর বিচারপতি হাসানউদ্দিন আমানউল্লাহ এবং আর. মহাদেবনের বেঞ্চ এই নির্দেশ দেয়। আদালত জানিয়েছে, রেলস্টেশনের কাউন্টার থেকে বিক্রি হওয়া টিকিটের ক্ষেত্রেও বিমার সুবিধা রাখতে হবে।

আদালতের নির্দেশ অনুযায়ী, ২০২৬ সালের ২৭ অক্টোবর থেকে এই নিয়ম চালু করার কথা। নির্দেশ কার্যকর করতে কোনও গাফিলতি হলে রেলওয়ে বোর্ডকে দায় নিতে হবে বলেও সতর্ক করেছে আদালত।

কত টাকা পর্যন্ত বিমা পাওয়া যায়?

বর্তমানে অনলাইনে টিকিট কাটার সময় যাত্রীরা চাইলে ভ্রমণ বিমা নিতে পারেন। এই বিমার শর্ত অনুযায়ী, যাত্রীর মৃত্যু বা স্থায়ীভাবে সম্পূর্ণ অক্ষম হয়ে যাওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত বিমার টাকা পাওয়ার সুযোগ রয়েছে। অনলাইনে এই বিমার জন্য কর-সহ জনপ্রতি মাত্র ৪৫ পয়সা দিতে হয়। তবে কাউন্টার থেকে টিকিট কাটলে বিমার জন্য কত টাকা দিতে হবে, কী কী কাগজপত্র লাগবে এবং কীভাবে বিমার টাকা পাওয়া যাবে, তা এখনও স্পষ্ট করা হয়নি।

কেন এই নিয়ম গুরুত্বপূর্ণ?

যাঁরা অনলাইনে টিকিট কাটতে পারেন না বা সরাসরি রেলস্টেশনের কাউন্টার থেকেই টিকিট কাটেন, তাঁদের জন্য এই নিয়ম গুরুত্বপূর্ণ। কারণ, এতদিন অনলাইনে টিকিট কাটলে বিমা নেওয়ার সুযোগ থাকলেও কাউন্টারের টিকিটে সেই সুবিধা ছিল না।

Indian Railways find out the dates for booking puja tickets

আরও পড়ুনঃ চোরবাগান দুর্ঘটনার জের! আগামী ৭২ ঘণ্টা বিশেষ নজর, মণ্ডপে মণ্ডপে নিরাপত্তা বাড়াতে কী কী নির্দেশ দিল ফোরাম?

নতুন নিয়ম (Indian Railways) চালু হলে অনলাইন এবং কাউন্টার থেকে টিকিট কাটার ক্ষেত্রে বিমার সুবিধার এই পার্থক্য কমবে। এর ফলে কাউন্টার থেকে টিকিট কাটা যাত্রীরাও বিমার সুরক্ষা পাওয়ার সুযোগ পাবেন।