হাতে আর ৫ দিন সময়! বাড়ি বসেই করুন এলপিজি ই-কেওয়াইসি, সহজ পদ্ধতি জানুন

Published on:

Published on:

LPG e-KYC process explained for LPG customers
Follow

বাংলা হান্ট ডেস্কঃ হাতে আর মাত্র পাঁচ দিন সময়। আগামী ১৫ আগস্টের মধ্যে এলপিজি গ্রাহকদের বাধ্যতামূলকভাবে ই-কেওয়াইসি (LPG e-KYC) করতে হবে। নাহলে ১৫ তারিখের পর থেকে প্রায় দ্বিগুণ দামে গ্যাস (LPG Gas) কিনতে হবে গ্রাহকদের। এই পরিস্থিতিতে আপনি চাইলে বাড়ি বসেই এলপিজি ই-কেওয়াইসি সেরে ফেলতে পারেন। কীভাবে করতে হবে তা জেনে নিন।

বাড়ি বসে এলপিজি ই-কেওয়াইসির পদ্ধতি | (LPG e-KYC)

বর্তমান সময়ে বিভিন্ন সরকারি প্রকল্পে আবেদন সহ বিভিন্ন কাজ অনলাইনে করা যায়। এলপিজি গ্যাসের ই-কেওয়াইসিও ব্যতিক্রম নয়। ইন্ডিয়ান অয়েল ওয়ান প্রোভাইডারের মোবাইল অ্যাপ বা অফিশিয়াল মাই এলপিজি ওয়েবসাইটের মাধ্যমে এই প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।

আরও পড়ুনঃ বিঘা প্রতি ২৫ হাজার টাকার লোকসান! ডিসেম্বরের ‘ডেডলাইন’ নিয়েও মহাচিন্তায় আলু চাষিরা

বাড়ি বসে এলপিজি ই-কেওয়াইসি করাতে চাইলে প্রথমে মোবাইলে ইন্ডিয়ান অয়েল ওয়ান অ্যাপ ডাউনলোড করতে হবে। পাশাপাশি বায়োমেট্রিক ভেরিফিকেশনের জন্য ডাউনলোড করতে হবে আধার আরডি অ্যাপ।

এরপর নিজের মোবাইল নম্বর দিয়ে অ্যাপে সাইন আপ করতে হবে ও মোবাইলের সঙ্গে ১৬ সংখ্যার এলপিজি আইডি লিঙ্ক করতে হবে। এরপর হোম স্ক্রিন খুলবে। সেখানে মাই প্রোফাইলে ক্লিক করতে হবে। এরপর এলপিজি ডিটেলসে ক্লিক করে ই-কেওয়াইসি বিকল্প নির্বাচন করতে হবে। এখানে বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশন লেখা থাকবে। সেগুলি ভালো করে পড়তে হবে।

পরবর্তী ধাপে আবেদনকারীর ফেস স্ক্যান করে বায়োমেট্রিক ভেরিফিকেশন সেরে ফেলতে হবে। সবশেষে এলপিজি ই-কেওয়াইসির আবেদন জমা করে দিতে হবে। জমা দেওয়ার এক থেকে দু’দিনের মধ্যে আবেদন মঞ্জুর হয়ে যাবে।

LPG e-KYC

এছাড়া কেউ চাইলে উমঙ্গ ওয়েবসাইটের মাধ্যমেও এই প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন। সেখানে ইন্ডিয়ান অয়েল সার্ভিসেসে গিয়ে ই-কেওয়াইসি অপশনে ক্লিক করতে হবে। এরপর বিভিন্ন ধাপ সম্পূর্ণ করে এই প্রক্রিয়া সেরে ফেলতে হবে। এক্ষেত্রে বলে রাখি, এলপিজি ই-কেওয়াইসির জন্য আধার কার্ড ও এলপিজি কানেকশনের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বর ও এলপিজি কানেকশনের তথ্য অবশ্যই সঙ্গে রাখতে হবে।

বর্তমান সময়ে দেশের অধিকাংশ বাড়িতেই এলপিজি গ্যাসে রান্না হয়। সেই গ্রাহকরা চাইলে ঘরে বসে সহজ পদ্ধতিতে ই-কেওয়াইসি প্রক্রিয়া সেরে ফেলতে পারেন।