ইথানলের ক্ষেত্রে সরকারি ভর্তুকির ঘোষণা! কারা হবে লাভবান?

Published on:

Published on:

Ethanol Subsidy announced, who will benefit?
Follow

বাংলা হান্ট ডেস্ক: কেন্দ্রীয় সরকার এবার ইথানল উৎপাদন প্রকল্পের জন্য ৪,৬৮৭ কোটি টাকার সুদ ভর্তুকি (Ethanol Subsidy) অনুমোদন করেছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস প্রতিমন্ত্রী সুরেশ গোপী (Suresh Gopi) সোমবার রাজ্যসভায় এই ঘোষণা করেন। তিনি আরও জানান যে, সরকার ২০২২-২৩ সাল থেকে এখনও পর্যন্ত NABARD (National Bank for Agriculture and Rural Development)-কে ২,০৭৫ কোটি টাকা প্রদান করেছে। জানিয়ে রাখি যে, NABARD হল এই ভর্তুকি প্রদানকারী প্রধান সংস্থা। মূলত, সরকারের লক্ষ্য হল দেশে আরও বেশি ইথানল উৎপাদন করা এবং জৈব জ্বালানির ব্যবহারকে উৎসাহিত করা। এছাড়াও, পেট্রোলের সঙ্গে ইথানল মিশ্রণের পরিকল্পনাকে শক্তিশালী করাও অন্যতম লক্ষ্য। এটি অপরিশোধিত তেল আমদানি কমাতে এবং দেশের জ্বালানি চাহিদা মেটাতেও সাহায্য করবে।

ইথানলের ক্ষেত্রে সরকারি ভর্তুকির (Ethanol Subsidy) ঘোষণা!

কীভাবে সুদ ভর্তুকি পাবেন: সরকারি প্রকল্প অনুযায়ী, যোগ্য প্রকল্পগুলি ৫ বছরের জন্য বার্ষিক ৬ শতাংশ সুদ ভর্তুকি পাবে। যদি ব্যাঙ্কে সুদের হার এর চেয়ে কম হয়, তবে ব্যাঙ্ক কর্তৃক ধার্য করা সুদের ৫০ শতাংশ ভর্তুকি হিসাবে দেওয়া হবে। অর্থাৎ, দু’টির  মধ্যে যেটি কম হবে, সেটিই ভর্তুকি হিসাবে গণ্য হবে।

Ethanol Subsidy announced, who will benefit?

নতুন ডিস্টিলারি স্থাপন বা পুরোনো ইউনিটে ইথানল উৎপাদনের জন্য নেওয়া টার্ম লোনের ক্ষেত্রে এই পরিষেবাটি পাওয়া যাবে। এর সঙ্গে ঋণ বিতরণের জন্য প্রাথমিকভাবে এক বছরের গ্রেস পিরিয়ডও অন্তর্ভুক্ত রয়েছে। এই প্রকল্পে সেইসব ডিস্টিলারি অন্তর্ভুক্ত রয়েছে, যেগুলি গুড়, শস্যদানা এবং উভয় প্রকার কাঁচামাল থেকে ইথানল উৎপাদন করে।

আরও পড়ুন: গ্লাসগোর রেস্তোরাঁয় ভারতের ভুল মানচিত্র দেখে করেন প্রতিবাদ! লাভলিনার সাহসের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

উল্লেখ্য যে, সরকারের পিএম-জি-ওয়ান প্রকল্পের অধীনে, কৃষি বর্জ্য এবং বায়োমাস থেকে 2G ইথানল উৎপাদনকারী প্রকল্পগুলিকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। অংশীদার চিনিকলগুলিকেও বিভিন্ন ধরণের কাঁচামাল ব্যবহার করে ইথানল উৎপাদনকারী ইউনিটে রূপান্তরিত হওয়ার জন্য সুদ ভর্তুকি দেওয়া হয়। ইথানল ব্লেন্ডেড পেট্রোল ইনভেন্টরি অনুযায়ী, ইথানলের ওপর ৫ শতাংশ GST প্রযোজ্য। সরকারি তেল কোম্পানিগুলি  উৎপাদকদের সঙ্গে দীর্ঘমেয়াদী ক্রয় চুক্তি করে থাকে।

আরও পড়ুন: সুযোগ পাবেন সরফরাজ খান? শ্রীলঙ্কার বিরুদ্ধে কেমন হবে টিম ইন্ডিয়ার প্লেয়িং ইলেভেন?

ম্যাঙ্গালুরুতে কৌশলগত তেল ভাণ্ডার: জানিয়ে রাখি যে, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস প্রতিমন্ত্রী সুরেশ
গোপী ব্যাখ্যা করেছেন যে, ম্যাঙ্গালুরুতে ONGC দ্বারা নির্মিত ১.৭৫ মিলিয়ন টন পেট্রোলিয়াম ভাণ্ডারের অর্ধেক কৌশলগত পেট্রোলিয়াম ভাণ্ডারের জন্য রাখা হবে। অবশিষ্ট ক্ষমতা বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা হবে। সরকারের মতে, দেশের মোট তেল মজুত ক্ষমতা প্রায় ৭৪ দিনের পরিশোধিত অপরিশোধিত তেল আমদানির চাহিদার সমতুল্য।