Durga Puja 2026 Live Updates

পুজোর মরশুমে সরকারি চাকরিতে নিয়োগের বিজ্ঞপ্তি! কবে থেকে করা যাবে আবেদন?

Published on:

Published on:

Government job recruitment notice, know when to apply?
Follow

বাংলা হান্ট ডেস্ক : পুজোর আনন্দের মাঝেই চাকরিপ্রার্থীদের নজর কাড়ল রাজ্য সরকারি চাকরি নিয়োগের (Government Job Recruitment)গুরুত্বপূর্ণ ঘোষণা। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ১১৪৫ জন সাব-সার্ভেয়ার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

১০০০-এর বেশি পদে সরকারি নিয়োগের (Government Job Recruitment) ঘোষণা

রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দফতরের অধীনে থাকা ল্যান্ড রেকর্ডস অ্যান্ড সার্ভে ডিরেক্টরেটে এই নিয়োগ করা হবে। নিয়োগের দায়িত্বে রয়েছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন (WBPSC)। কমিশনের ঘোষণা অনুযায়ী, ২০ অক্টোবর ২০২৬ তারিখে প্রকাশিত হবে বিস্তারিত বিজ্ঞপ্তি। ওই দিন থেকেই অনলাইনে আবেদন গ্রহণ শুরু হওয়ার কথা। তবে প্রাথমিক ঘোষণার ভিত্তিতে আবেদন করার আগে প্রার্থীদের পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশ হওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিত।

কী ধরনের পরীক্ষা হবে, কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসতে পারে এবং পরীক্ষার পাঠ্যসূচি কী থাকবে—এই সংক্রান্ত বিস্তারিত তথ্য কমিশনের পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তিতে দেওয়া হবে। প্রার্থীরা WBPSC-র সরকারি ওয়েবসাইট (https://psc.wb.gov.in) থেকে নিয়োগের বিজ্ঞপ্তি দেখতে পারবেন। অনলাইনে তথ্য খুঁজতে অসুবিধা হলে কমিশনের অনুসন্ধান কাউন্টার থেকেও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা যাবে।

Government job recruitment notice, know when to apply?

আরও পড়ুন :আধার নেই বলেই স্কলারশিপ থেকে বঞ্চিত করা যাবে না! পিএম কেয়ারস প্রকল্প নিয়ে বড় নির্দেশ কেন্দ্রের

এখনও পরীক্ষার দিনক্ষণ নির্দিষ্ট করে জানানো হয়নি। কমিশনের তরফে জানানো হয়েছে, পরীক্ষার সূচি পরে প্রকাশ করা হবে। একই সঙ্গে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, বয়সের সীমা, আবেদন ফি, আবেদনের শেষ তারিখ এবং অন্যান্য শর্ত সম্পর্কেও বিস্তারিত বিজ্ঞপ্তি থেকেই নিশ্চিত হতে হবে। তাই সাব-সার্ভেয়ার পদে আবেদন করতে ইচ্ছুকদের আপাতত ২০ অক্টোবরের ঘোষণার দিকে নজর রাখতে হবে।