যুবশক্তি প্রকল্পে আবেদনের জন্য কত হতে হবে পারিবারের মাসিক আয়? সঠিকটা জানেন না অনেকেই

Published on:

Published on:

Banglar Yuva Shakti(3)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি মতো নতুন সরকার ক্ষমতায় আসার পর একের পর এক জনকল্যাণমুখী প্রকল্প এসেছে। নাম বদল করে বাংলায় এসেছে ‘যুবশক্তি ভরসা কার্ড’ প্রকল্প (Banglar Yuva Shakti)। পূর্ববর্তী সরকারের যুবসাথী প্রকল্পের আদলে যুবশক্তি প্রকল্পের মূল লক্ষ্য রাজ্যের শিক্ষিত বেকার যুবক-যুবতীদের জন্য মাসিক আর্থিক সহায়তা প্রদান। তবে এই প্রকল্পের আওতায় সুবিধা পাওয়ার ক্ষেত্রে বেশ কিছু বিষয় মাথায় রাখা জরুরি।

যুবশক্তি প্রকল্পে আবেদনের শর্ত (Banglar Yuva Shakti)

জানিয়ে রাখি, যুবশক্তি ভরসা যোজনা প্রকল্পে কর্মহীন স্নাতক যুবক-যুবতীদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে ভাতা দেওয়ার ব্যবস্থা রয়েছে এবং যাঁরা নূন্যতম মাধ্যমিক পাশ কিন্তু স্নাতক নন তাঁরা পাবেন ২০০০ টাকা করে। সরকার তরফে জানানো হয়েছে, আগামী অক্টোবর মাস থেকেই শুরু হতে চলেছে এই যোজনার আওতায় আর্থিক সহায়তা প্রদান।

আয়ের ক্ষেত্রে শর্ত রয়েছে- পরিবারের মাসিক আয় হতে হবে ১ লক্ষ টাকার কম। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে জানিয়েছেন, পরিবারের মাসিক আয় এক লক্ষ টাকার বেশি হলে তাদেরকে এই সুবিধা দেওয়া হবে না। এছাড়াও প্রকল্পে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

যুবশক্তির আবেদন কবে থেকে শুরু এই নিয়ে এখনও কোনো আপডেট সামনে আসেনি সরকার তরফে। ফেব্রুয়ারী মাসে রাজ্য বাজেট থেকে জানানো হয়েছে, আগামী অক্টোবর থেকে ‘যুব শক্তি ভরসা কার্ড’ চালু হবে। সূত্রের দাবি, অক্টোবর থেকেই ভাতা প্রদান শুরু হতে পারে। বাজেটেও জানানো হয়েছে, পুজোর মাসেই চালু হবে যুবসাথী।

Banglar Yuva Shakti(6)

আরও পড়ুন: বকেয়া DA বাবদ কত টাকা মিটিয়েছে রাজ্য সরকার? মনিটরিং কমিটির রিপোর্ট প্রকাশ

মনে করা হচ্ছে, এখনও আবেদন প্রক্রিয়া শুরু হতে কয়েক সপ্তাহ হাতে রয়েছে বলে। অক্টোবর থেকেই আবেদন শুরু হতে পারে যুবসাথীর জন্য।যুবশক্তিতে আবেদনের জন্য আবেদনকারীর ছবি, ভোটার কার্ড, আধার কার্ড, বার্থ সার্টিফিকেট, মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেইলস, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, অরিজিনাল ও প্রভিশনাল ডিগ্রি সার্টিফিকেট প্রয়োজন হতে পারে। যদিও এই বিষয়ে এখনও সরকার কিছু স্পষ্ট করে জানায়নি।