বিকেলের পর থেকেই পুরো বদলে যাবে আবহাওয়া! শুক্রবার পর্যন্ত ভাসবে দক্ষিণবঙ্গের সব জেলা

Published on:

Published on:

south bengal weather(248)
Follow

বাংলাহান্ট ডেস্ক: দক্ষিণবঙ্গে (South Bengal Weather) রোদের দেখা মিলেছে। তাপমাত্রাও লাফিয়ে বাড়ছে ফের। তবে খুব শীঘ্রই তাতে ছন্দপতন। তেমনই পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather

বঙ্গোপসাগরের উপরে নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরি হচ্ছে। এর ফলে ঝড়-বৃষ্টির পালা জারি থাকবে রাজ্যে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত শক্তিশালী হয়ে নিম্নচাপ তৈরির প্রবল সম্ভবনা। এছাড়া মৌসুমী অক্ষরেখা পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। সবমিলিয়ে সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ। যার জেরে বাড়বে দুর্যোগ।

আজ রবিবার ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূমে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা রয়েছে এই সমস্ত জেলায়। বাকি প্রায় সব জেলাতেই কম-বেশি বৃষ্টি হতে পারে। এরপর সোমবারও ভিজবে দক্ষিণবঙ্গ।

মঙ্গল এবং বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টি চলবে। আজ ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায়। এছাড়া বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সর্তকতা জারি রয়েছে কলকাতা, হাওড়া, বাঁকুড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে।

কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। এরপর বুধবার ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে বিক্ষিপ্তভাবে। বাদ যাবে না কলকাতাও। ঝোড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি, কখনও আবার ভারী বৃষ্টি হবে।

আরও পড়ুন: সপ্তম পে কমিশনে পরামর্শ নিতে ওয়েবসাইট চালুর সিদ্ধান্ত! নবান্নে প্রথম বৈঠক থেকে একাধিক ঘোষণা

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

আজ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের জেলাগুলিতে। বুধবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। বাকি সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। হলুদ সর্তকতা জারি করেছে আবহাওয়া দপ্তর।