উপচে পড়ল সরকারের কোষাগার! ডাইরেক্ট ট্যাক্স কালেকশনে ২৩ শতাংশের বৃদ্ধি, এল ৮.১১ লক্ষ কোটি

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে,
চলতি অর্থবর্ষে ভারতে ডাইরেক্ট ট্যাক্স কালেকশনে (Direct Tax Collection) উল্লেখযোগ্য বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, গত ১০ অগাস্ট পর্যন্ত মোট ডাইরেক্ট ট্যাক্স কালেকশন গত বছরের একই সময়ের তুলনায় ২৩.০৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ৮.১১ লক্ষ কোটি টাকায় দাঁড়িয়েছে। গত বছর একই সময়ে এই পরিমাণ ছিল প্রায় ৬.৫৯ লক্ষ কোটি টাকা। একইসঙ্গে, গ্রস ডাইরেক্ট ট্যাক্স কালেকশন (Gross Direct Tax Collection) ১৯.৭৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ৯.৫৫ লক্ষ কোটি টাকায় দাঁড়িয়েছে। এছাড়াও, সরকার (Government) ১.৪৩ লক্ষ কোটি টাকার ট্যাক্স রিফান্ড জারি করেছে। যা গত বছরের একই সময়ের তুলনায় ৩.৭৯ শতাংশ বেশি।

ডাইরেক্ট ট্যাক্স কালেকশনে (Direct Tax Collection) ২৩ শতাংশের বৃদ্ধি:

কর্পোরেট ট্যাক্সে বিপুল বৃদ্ধি: তথ্য অনুযায়ী, নিট কর্পোরেট ট্যাক্স আদায় বেড়ে ২.৭০ লক্ষ কোটি টাকায় দাঁড়িয়েছে। গত বছর ১০ অগাস্ট পর্যন্ত এই আদায়ের পরিমাণ ছিল ২.২৬ লক্ষ কোটি টাকা। একইভাবে, মোট নন-কর্পোরেট ট্যাক্স আদায়ও এক বছর আগের ৪.১১ লক্ষ কোটি টাকার তুলনায় বেড়ে ৫.০৭ লক্ষ কোটি টাকায় দাঁড়িয়েছে। জানিয়ে রাখি , নন-কর্পোরেট ট্যাক্সের মধ্যে ব্যক্তিগত করদাতাসহ অন্যান্য বিভিন্ন শ্রেণি থেকে সংগৃহীত কর অন্তর্ভুক্ত।

23 percent increase in direct tax collection, know the details.

STT আদায়েও উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে: উল্লেখ্য যে, শেয়ার বাজারের লেনদেনের ওপর আরোপিত সিকিউরিটিজ ট্রানজ্যাকশন ট্যাক্স তথা STT থেকে সরকারের আয়ে উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছে। গত বছরের একই সময়ের ২২,৩৫৪.৩১ কোটি টাকার তুলনায়, ১০ অগাস্ট পর্যন্ত মোট STT আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে ৩৩,৮২৩.৭৪ কোটি টাকায়। তার মানে প্রায় ৫১ শতাংশ বৃদ্ধি ঘটছে।

আরও পড়ুন: ভারতীয় রেলের নতুন মাইলফলক! বাংলাদেশে দৌড়বে ‘মেড ইন ইন্ডিয়া’ ট্রেন, তৈরি ২০ টি LHB কোচের রেক

গ্রস কর্পোরেট ট্যাক্স ৩.৮০ লক্ষ কোটি টাকা: এদিকে, সামগ্রিকভাবে গ্রস কর্পোরেট ট্যাক্স কালেকশনও বৃদ্ধি পেয়েছে। গত বছরের ৩.৩২ লক্ষ কোটি টাকা থেকে এটি বেড়ে ৩.৮০ লক্ষ কোটি টাকা হয়েছে। একইভাবে, গ্রস নন-কর্পোরেট ট্যাক্স কালেকশন ৪.৪৩ লক্ষ কোটি টাকা থেকে বেড়ে ৫.৪১ লক্ষ কোটি টাকা হয়েছে। গ্রস STT কালেকশনও ২২,৩৫৪.৩১ কোটি টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৩৩,৮২৩.৭৪ কোটি টাকা হয়েছে।

আরও পড়ুন: রিভার্স সুইং ও স্পিনের চক্রব্যূহ! শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের আগে সামনে এল শুভমান গিলের মাস্টারপ্ল্যান

কীভাবে এসেছে ট্যাক্স: সরকারি তথ্য অনুযায়ী, রিফান্ড বাদে মোট ডাইরেক্ট ট্যাক্স কালেকশন গত বছরের ১০ অগাস্ট পর্যন্ত ৭.৯৭ লক্ষ কোটি টাকা থেকে চলতি বছর ১.৫৭ লক্ষ কোটি টাকা বৃদ্ধি পেয়ে ৯.৫৫ লক্ষ কোটি টাকা হয়েছে। এই তথ্যে কোম্পানি ও স্বতন্ত্র করদাতা থেকে শুরু করে হিন্দু অবিভক্ত পরিবার (HUF), ফার্ম, এসোসিয়েশন অফ পারসনস (AOP), বডি অফ ইন্ডিভিজুয়ালস (BOI), স্থানীয় সংস্থা এবং অন্যান্য আইনগত সংস্থা থেকে প্রাপ্ত কর অন্তর্ভুক্ত রয়েছে।