আয়ুষ্মান না পেলেও মিলবে স্বাস্থ্য বিমা! ১৬ আগস্ট থেকে চালু নতুন প্রকল্প, জানুন কারা পাবেন সুবিধা

Published on:

Published on:

Mukhyamantri Swasthya Bima Yojana Apply Online Eligibility and Card Details
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে স্বাস্থ্য বিমার সুবিধা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে নতুন একটি প্রকল্প চালু করতে চলেছে সরকার। আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় যাঁরা আসতে পারবেন না, তাঁদের জন্যই আনা হচ্ছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা (Mukhyamantri Swasthya Bima Yojana)। আগামী ১৬ আগস্ট থেকে এই প্রকল্প চালু হবে বলে জানিয়েছে স্বাস্থ্য দপ্তর।

রাজ্যের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা (Mukhyamantri Swasthya Bima Yojana)

১৬ আগস্ট থেকেই রাজ্যে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য উপভোক্তাদের বিনামূল্যে ডিজিটাল স্বাস্থ্য বিমা কার্ড দেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখার্জি জানিয়েছেন, আয়ুষ্মান ভারত প্রকল্পে যাঁরা সুবিধা পাবেন না, তাঁরাই এই নতুন প্রকল্পের (Mukhyamantri Swasthya Bima Yojana) আওতায় আসবেন। এই প্রকল্প চালুর আগে থেকেই উপভোক্তা বাছাইয়ের কাজ শুরু হয়েছে।

স্বাস্থ্য ভবনে সাংবাদিক বৈঠক করে মন্ত্রী জানান, এই প্রকল্পের সুবিধা পেতে আধার নম্বরের মাধ্যমে পরিচয় যাচাই করা বাধ্যতামূলক। পরিবারের প্রত্যেক সদস্যের জন্য আলাদা আলাদা ডিজিটাল কার্ড দেওয়া হবে। কার্ড পাওয়ার জন্য নির্দিষ্ট সরকারি ক্যাম্পে গিয়ে অথবা অনলাইন পোর্টালের মাধ্যমে আধারভিত্তিক যাচাই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পরে চিকিৎসার সময় আধার কার্ডের পাশাপাশি মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা (Mukhyamantri Swasthya Bima Yojana) কার্ড ব্যবহার করতে হবে।

স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, হাসপাতালে ই-কেওয়াইসি করার সময় আধার নম্বর দিলেই জানা যাবে কোনও ব্যক্তি কোন স্বাস্থ্য প্রকল্পের আওতায় রয়েছেন। সেই অনুযায়ী হাসপাতালেই প্রয়োজনীয় তথ্য যাচাই করা যাবে। এই প্রকল্পের (Mukhyamantri Swasthya Bima Yojana) উপভোক্তা ঠিক করতে বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করা হবে। সরকারি সমীক্ষার পর যাঁদের যোগ্য মনে হবে, তাঁদের এই প্রকল্পের আওতায় আনা হবে।

Suvendu Adhikari 4

আরও পড়ুনঃ প্রথম থেকে দ্বাদশ শ্রেণির পড়াশোনায় বড় বদল! নতুন সিলেবাসে কী কী পরিবর্তন আনছে রাজ্য?

স্বাস্থ্যমন্ত্রী আরও জানিয়েছেন, খুব শীঘ্রই অনলাইনে আবেদন করার সুযোগও চালু করা হবে। তবে প্রকল্পের (Mukhyamantri Swasthya Bima Yojana) সুবিধা যাতে শুধুমাত্র রাজ্যের যোগ্য বাসিন্দারাই পান, তার জন্য ফিল্ড ভেরিফিকেশনের ব্যবস্থা রাখা হয়েছে। তিনি জানান, স্বাস্থ্যসাথী কার্ডে অন্য রাজ্যে চিকিৎসার সুবিধা পাওয়া যেত না। কিন্তু মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার কার্ড থাকলে দেশের অন্য রাজ্যেও চিকিৎসার সুবিধা পাওয়া যাবে।