খুব শ্রীঘ্রই অবসর নেবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো! এই মরশুমে বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে এই কীর্তি গড়বেন CR7?

Published on:

Published on:

What did Francisco Conceicao say about Cristiano Ronaldo?
Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বিশ্বকাপ জিততে পারেননি, কিন্তু সেই নিয়ে নেই আক্ষেপ। আসন্ন ২০২৬-২৭ মরশুম শেষেই অবসর নিতে পারেন পর্তুগাল (Portugal) দেশ ও আল নাসের (Al Nasser) ক্লাবের কিংবদন্তি ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। সদ্য তিনি নিজের দীর্ঘদিনের বান্ধবী জর্জিনার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তারপরেই একটি সাক্ষাৎকারে এই বিষয় স্পষ্ট বার্তা দিলেন সর্বকালের সর্বোচ্চ গোলস্কোরার।

সম্প্রতি একটি জনপ্রিয় ম্যাগাজিনকে সাক্ষাৎকার দেওয়ার সময় এই ইঙ্গিত দিয়েছেন পর্তুগিজ মহাতারকা। একমাস আগেই বিশ্বকাপের শেষ ১৬-পর্বে চ্যাম্পিয়ন স্পেনের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়েছিল তার দেশ পর্তুগালকে। এই একটি মেজর খেতাবই নিজের কেরিয়ারে ছুঁতে পারেননি রোনাল্ডো। কিন্তু সেই নিয়ে তিনি আর আফসোস করেন না।

সাম্প্রতিক সাক্ষাৎকারে রোনাল্ডো বলেছেন, “ফুটবলার হিসেবে সম্ভবত এটিই আমার শেষ বছর এবং আমি এমন এক অসাধারণ উত্তরাধিকার রেখে যেতে চাই যা স্মরণীয় হয়ে থাকবে। ভবিষ্যতের জন্য আমার সব পরিকল্পনা সাজানোই আছে। নিজেকে ব্যস্ত রাখার মতো এত কিছু আমার আছে যে, নির্দিষ্ট করে একটির কথা বলা কঠিন। ফুটবল ছেড়ে দিলে জীবনে যে বড় শূন্যতা তৈরি হতে পারে, তা পূরণের জন্য কেবল একটি নয়, বরং নানাভাবে সময়কে কাজে লাগাতে হবে। আরও আনন্দ করবো, ভ্রমণ করবো, প্যাডেল খেলবো। যা আমি অর্জন করেছি (বা তা উপভোগ করার সময় এসেছে। কারণ সব মিলিয়ে গত ২৫ বছরের দীর্ঘ পথচলায় অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে।”

আরও পড়ুন: দূর্গাপুজোর আগেই বড় উপহার পেলো কলকাতা, শহরে আসছে ভিনিসিয়সের ব্রাজিল, মুখোমুখি হবে ভারতীয় দলের

আর মাত্র ২৪ গোল করতে পারলেই ফুটবল ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে ১০০০ গোলের মাইলফলক ছুঁয়ে ফেলবেন ক্রিশ্চিয়ানো। গত বছর আল নাসের-কে লিগ খেতাব জেতাতে গিয়ে তিনি যে ফর্ম দেখিয়েছিলেন তা আরও একবার দেখাতে পারলেই সেই ঐতিহাসিক মাইলফলক ছুঁয়ে ফেলবেন তিনি। তার পাশাপাশি পর্তুগালের জার্সি গায়ে নতুন কোচ জর্জে জেসুসের তত্বাবধানে ২০২৭ সালে নেশন্স লিগ জেতার লক্ষ্যও থাকবে তার সামনে।

আরও পড়ুন: বিষ্ণুর গোলে সেনাবাহিনীকে টেক্কা দিয়ে ডুরান্ডের সেমিতে উঠেও চিন্তিত হাবাস! দুটি বড় সমস্যা ভোগাচ্ছে ইস্টবেঙ্গলকে

তবে এই মরশুমে সবচেয়ে বড় খেতাব হিসেবে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ এলিট জেতার মরিয়া চেষ্টা করতে পারেন রোনাল্ডো। এর আগে অত্যন্ত কাছে এসেও এই খেতাব হাতছাড়া করেছিলেন তিনি। চলতি মরশুমে এই খেতাব জিততে পারলে বিশ্বের প্রথম ইউরোপিয়ান ফুটবলার হিসেবে দুই মহাদেশে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের সম্মান অর্জন করতে পারবেন রোনাল্ডো। ৪২ বছর বয়সে এই কয়েকটি খেতাব জিতে খুশি মনে ফুটবলকে বিদায় জানাতে মরিয়া হয়ে থাকবেন সিআরসেভেন।