এবার বিদেশেও ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস! এই দেশগুলির দিকে নজর ভারতীয় রেলের

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে ভারতীয় রেলের (Indian Railways) অন্যতম জনপ্রিয় ট্রেন হল বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। মাত্র কয়েক বছরের মধ্যেই এই সেমি হাই-স্পিড ট্রেন যাত্রীদের (Passengers) কাছে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে। ঠিক এই আবহেই এবার একটি বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, বন্দে ভারত ট্রেন এবার বৈদেশিক বাজারেও রফতানি করার প্রস্তুতি চলছে। অনেকেই হয়তো জানেন, ভারতের বেশিরভাগ ট্রেন ব্রড গেজে চলে। এই গেজটি ১.৬৭ মিটার চওড়া। এদিকে, ইউরোপ এবং অন্যান্য বেশিরভাগ দেশে ট্রেনগুলি স্ট্যান্ডার্ড গেজে চলে। যা ১.৪৩ মিটার চওড়া। কয়েক বছর আগে পর্যন্ত ভারতে ন্যারো গেজ ট্রেনও চলত। তবে, এই গেজটিকে ব্রড গেজে রূপান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং তা করাও হয়েছে। যদিও, দার্জিলিং, শিমলা, উটি ইত্যাদির মতো জায়গায় এখনও ন্যারো গেজ ট্রেন চলাচল করে। এগুলোকে প্রায়শই ‘টয় ট্রেন’ বলা হয়।

ভারতীয় রেলের (Indian Railways) অন্যতম জনপ্রিয় ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস:

এখন বিদেশি বাজারের দিকে নজর দেওয়া হচ্ছে: জানিয়ে রাখি যে, ভারতীয় রেলের ইঞ্জিনিয়াররা ব্রড গেজে বন্দে ভারত এক্সপ্রেস তৈরি করেছিলেন। এদিকে, বিদেশে স্ট্যান্ডার্ড গেজ ব্যবহৃত হয়। এর মানে হলো, এই ট্রেন সেটটি যদি বিদেশি বাজারে বিক্রি করতে হয়, তবে গেজ পরিবর্তন করতে হবে। রেল কর্তৃপক্ষ এখন সেই প্রস্তুতি নিচ্ছে বলে জানা গিয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি রিপোর্ট অনুসারে, রেল মন্ত্রকের অধীনস্থ রাষ্ট্রায়ত্ত সংস্থা রাইটস লিমিটেড, স্ট্যান্ডার্ড-গেজ প্ল্যাটফর্মে বন্দে ভারত ট্রেন বিদেশি বাজারে, বিশেষ করে ইউরোপীয় দেশগুলিতে রফতানি করার সম্ভাবনা খতিয়ে দেখছে।

Vande Bharat Express will run abroad too! What are the plans of Indian Railways?

২০১৮ সালে নির্মিত হয় বন্দে ভারত এক্সপ্রেস: উল্লেখ্য যে, রেল মন্ত্রকের চেন্নাইয়ে স্থিত প্রোডাকশন ইউনিট, ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি তথা ICF ২০১৮ সালে বন্দে ভারত ট্রেন সেটটি তৈরি করে। তাই এর নামকরণ করা হয় ট্রেন ১৮। ২০১৯ সালে এই ট্রেনের বাণিজ্যিক চলাচল শুরু হয়। বন্দে ভারত এক্সপ্রেসের প্রথম রুটটি ছিল রাজধানী নয়াদিল্লি এবং প্রধানমন্ত্রী মোদীর সংসদীয় নির্বাচনী এলাকা বারাণসীর মধ্যে। তবে, এখন বন্দে ভারত এক্সপ্রেস এখন ৮০ টিরও বেশি রুটে সফর করেছে ইতিমধ্যেই লক্ষ লক্ষ যাত্রী এই ট্রেনে ভ্রমণ করেছেন।

আরও পড়ুন: প্রতিরক্ষা ক্ষেত্রে বড় পদক্ষেপ! এবার ভারতেই তৈরি হবে ট্যাঙ্ক থেকে শুরু করে যুদ্ধবিমানের ৪০৫ টি যন্ত্রাংশ

খতিয়ে দেখা হচ্ছে সম্ভাবনা: রিপোর্টে রাইটস-এর CMD রাহুল মিত্তালকে উদ্ধৃত করে বলা হয়েছে যে, সংস্থাটি কিছু আন্তর্জাতিক বাজারে স্ট্যান্ডার্ড-গেজ বন্দে ভারত ট্রেন সরবরাহ করার সম্ভাবনা খতিয়ে দেখছে। তবে, সেখানে পরীক্ষার জন্য ট্রেন সেট পাঠানোর আগে, ব্রড-গেজের পরিবর্তে স্ট্যান্ডার্ড-গেজ প্ল্যাটফর্মে প্রোটোটাইপ র‍্যাক তৈরি করতে হবে। তিনি এক্সচেঞ্জ ফাইলিংয়ে জানিয়েছেন, ‘আমরা ইতিমধ্যেই কিছু নির্দিষ্ট অঞ্চলে স্ট্যান্ডার্ড-গেজ প্ল্যাটফর্মে বন্দে ভারত ট্রেন রফতানির সম্ভাবনা খতিয়ে দেখা শুরু করেছি।’ তিনি আরও জানান, ‘আমরা কিছু সম্ভাব্য দেশের সঙ্গে যোগাযোগও করেছি। কয়েকটি দেশ আগ্রহ দেখিয়েছে।’

আরও পড়ুন: দিল্লি প্রিমিয়ার লিগে আচমকাই আম্পায়ারের মুখে বলের আঘাত! ভর্তি ICU-তে, ভিডিও দেখলে শিউরে উঠবেন

সেমি হাই-স্পিড ট্রেন: জানিয়ে রাখি যে, বন্দে ভারত এক্সপ্রেসকে একটি সেমি হাই-স্পিড ট্রেন হিসেবে ডিজাইন করা হয়েছে। এর ডিজাইন গতি প্রতি ঘণ্টায় ১৮০ কিলোমিটার পর্যন্ত। এই ট্রেনের অ্যাক্সিলারেশনও চমৎকার। রেল মন্ত্রকের মতে, বন্দে ভারত ট্রেনগুলি প্রায় ৫২ সেকেন্ডে শূন্য থেকে ঘণ্টায় ১০০ কিলোমিটার গতি তুলতে পারে।